মহানগরশিরোনাম

ওয়াসাকে ডিএসসিসি মেয়রের হুঁশিয়ারি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস ওয়াসা কর্তৃপক্ষকে হুশিয়ার করে বলেছেন, ‘আপনারা নর্দমা পরিষ্কার করে রাস্তায় আর ময়লা ফেলে রাখতে পারবেন না। তাহলে জরিমানা করা হবে, আপনাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’
রোববার নগরীর ২২নং ওয়ার্ডের মুক্তিযোদ্ধা সংসদ সংলগ্ন নর্দমায় বছরব্যাপী নর্দমা পরিষ্কারকরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার তাপস ওয়াসাকে এই হুঁশিয়ারি দেন।
নর্দমা পরিষ্কারকরণ কার্যক্রম বছরব্যাপী পরিচালনা করা হবে জানিয়ে তাপস জানান, এই কার্যক্রম স্বল্প সময়ের জন্য নয়, চলমান থাকবে এবং প্রতিটি ওয়ার্ডের সব নর্দমা মাসে দু’বার করে পরিস্কার করা হবে।
এ সময় জনগণকে সেবা প্রাপ্তি নিশ্চিত করতে সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোথাও যদি নর্দমা আটকে যায়, যদিও উপচে পড়ে কিংবা যদি কোথাও জলাবদ্ধতার সৃষ্টি হয় তাহলে আপনারা কাউন্সিলরদের মাধ্যমে সিটি করপোরেশনকে জানাবেন। তারপরও যদি সুরাহা না হয় তাহলে সরাসরি আমাকে জানাবেন।
এর আগে সকালে ডিএসসিসি মেয়র নগরীর ৩৩নং ওয়ার্ডের আগা সাদেক রোডের নর্দমায়ও বছরব্যাপী নর্দমা পরিষ্কারকরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিম, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মোঃ এমদাদুল হক, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর বদরুল আমিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ডা. শরীফ আহমেদ, সচিব আকরামুজ্জামান, ২২ ও ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরসহ আরো অনেকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button