slider
ওমানে তানবীরকে বাংলাদেশ সোশ্যাল ক্লাবের ফুলেল সংবর্ধনা প্রদান

|
|
রংপুর ব্যুরোঃ বাংলাদেশ সরকারের রাষ্ট্রীয় সম্মানপ্রাপ্ত সর্বোচ্চ করদাতা হাজী মো: তানবীর হোসেন আশরাফীকে ওমানে ফুলেল সংবর্ধনায় বরণ করা হয়েছে। মাসকট শহরে বাংলাদেশ স্যোস্যাল ক্লাব (যার রেজিস্ট্রেশন নম্বর ১২১, প্রতিষ্ঠিত সাল ১৯৯৫) ওমানের পক্ষ থেকে আয়োজিত এই সংবর্ধনা দেয়া হয়।
এসময় সংবর্ধিত তানবীর হোসেন আশরাফী বলেন, ৮ লাখ ওমান প্রবাসী বাংলাদেশীদের অভিভাবক এই সোস্যাল ক্লাব যেভাবে একটি সুদৃঢ় গাঁথুনি দিয়ে মানুষকে আগলে রেখেছে, তা সত্যি এক অনন্য নজির। বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমান প্রবাসীদের সাথে নিয়ে জাতীয় দিবস পালন, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন ইভেন্টে খেলাধুলার আয়োজন, বিপদগ্রস্ত প্রবাসীদের পাশে হিমালয়ের মতো পাশে থাকা, এছাড়াও বিভিন্ন দেশের সোস্যাল ক্লাবকে পেছনে ফেলে কোভিড-১৯ কালে মানব সেবায় ওমান সরকার কর্তৃক রাষ্ট্রীয় পদকে ভূষিত হওয়ায় ক্লাবের সম্মানিত দক্ষ চেয়ারম্যান, সাধারণ সম্পাদকসহ সকলের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
প্রবাস থেকে যারা দেশে টাকা পাঠান তাদেরকে শতকরা ২.৫ শতাংশ প্রণোদনা দিয়ে সম্মানিত করা বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন- তানবীর।
প্রবাস থেকে যারা দেশে যান তাদের এয়ারপোর্টসহ বিভিন্ন জায়গায় হয়রানি বন্ধ করা এবং সর্বোচ্চ সম্মান নিশ্চিত করার জোর দাবি জানান।
প্রবাসী বাংলাদেশীদের প্রকৃত দেশপ্রেম ও পরিবারের প্রতি দায়িত্ববোধ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি, আলহাজ্ব সিরাজুল হক, সাধারণ সম্পাদক, এম এন আমিন, সহ-সভাপতি, আলহাজ্ব রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক, আনোয়ার হোসেন, সৈয়দ মনজুর, মহাসিন হোসেন, মোহাম্মদ মুসা, আরো উপস্থিত ছিলেন
মোহাম্মদ নাসিম, একরাম হক সহ ক্লাবের অন্যান্য সদস্যসহ প্রবাসী বাংলাদেশীরা।
এসময় ভীনদেশেও যেনো বাংলােশীদের এক আবেগঘন মিলন মেলার উৎসবের আবহ সৃষ্টি হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ স্যোস্যাল ক্লাব ওমানের সভাপতি বলেন, দেশের বাইরে ওমানে এসে প্রবাসীদের খোঁজ-খবর নেয়া আমাদের কাছে অত্যন্ত ভালো লাগার বিষয়। আমরা এভাবেই সকল নাগরিকের কাছে এরকম দায়িত্বশীলতা প্রত্যাশা করি।



