বিনোদন

ওবায়দুল কাদেরের ‘গাঙচিলে’ ফেরদৌস-পূর্ণিমা

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের লেখা উপন্যাস ‘গাঙচিল’ অবলম্বনে পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামুল একই নামে একটি ছবি নির্মাণ করছেন। ছবিতে ফেরদৌস ও পূর্ণিমার অভিনয়ের বিষয়টি চূড়ান্ত হয়েছে।
গতকাল সোমবার রাজধানীর একটি রেস্তোরাঁয় সিনেমাটিতে আনুষ্ঠানিকভাবে চুক্তিবন্ধ হন ফেরদৌস ও পূর্ণিমা। ‘গাঙচিল’ সিনেমাটি প্রযোজনা করছেন পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামুল ও নায়ক ফেরদৌস।
নঈম ইমতিয়াজ নেয়ামুল বলেন, ‘আমি গল্পটা পড়ার পর থেকেই মনে হচ্ছিল, এই ছবিতে আমরা চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা পূর্ণিমাকে নেব। অবশেষে তাঁদের সঙ্গে চুক্তিবদ্ধ হতে পেরে ভালো লাগছে। সবাই দোয়া করবেন আমাদের এই ছবির জন্য।’
নায়ক ফেরদৌস বলেন, ‘এই ছবিতে আমি সাংবাদিকের চরিত্রে অভিনয় করব। ছবির গল্পটা আমার অনেক পছন্দ হয়েছে। যে কারণে শুধু অভিনয় নয়, আমি এই ছবিতে অর্থ লগ্নিও করছি। আমরা ডিসেম্বর থেকে ছবির শুটিং শুরু করব। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
সম্প্রতি ফেরদৌস-পূর্ণিমা ‘জ্যাম’ নামে আরেকটি সিনেমার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। এ সিনেমাও নির্মাণ করছেন নঈম ইমতিয়াজ নেয়ামুল। অক্টোবর থেকে এর শুটিং শুরু হবে। এর আগে নঈম ইমতিয়াজ নেয়ামুল ‘এক কাপ চা’ নামে তারকাবহুল একটি সিনেমা নির্মাণ করেছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button