বিনোদন

ওবামা কন্যার চুম্বন ভিডিও ইস্যুতে পাশে দাঁড়ালেন ট্রাম্প ও ক্লিন্টন কন্যা

একটি চুম্বন দৃশ্যের ভিডিও নিয়ে তুমুল বিতর্কের মধ্যে ওবামার কন্যা মালিয়ার পাশে দাঁড়ালেন ইভাঙ্কা ট্রাম্প ও চেলসি ক্লিন্টন। ইভাঙ্কা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় মেয়ে আর চেলসি প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের কন্যা।
দুজনেই তাদের টুইটে মালিয়ার ব্যক্তিজীবনে উঁকি মারার জন্য সংবাদ মাধ্যমকে দায়ী করেছেন। মালিয়ার গোপনীয়তা রক্ষার অধিকার হরণের অভিযোগ করেছেন।
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, ওবামার বড় মেয়ে মালিয়া একটি ফুটবল ম্যাচ দেখতে গিয়ে তার সহপাঠীকে চুম্বন করছেন আর সিগারের ধোঁয়া ওড়াচ্ছেন, এমন একটি ভিডিও সম্প্রতি প্রকাশ করেছে আমেরিকার রক্ষণশীল সংবাদ মাধ্যমগুলি। আর তা নিয়ে মার্কিন মুলুকে শুরু হয়ে গেছে তুমুল শোরগোল। নানা রকম মন্তব্য করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
দেশের প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট বা প্রাক্তন প্রেসিডেন্টদের ছেলেমেয়েদের ব্যক্তিগত জীবনে উঁকিঝুঁকি মারার চল ছিল না এতো দিন মার্কিন মিডিয়ায়। সেই ট্র্যাডিশন ভেঙেই সম্প্রতি ঘনিষ্ঠ বন্ধুকে ওবামা কন্যার চুম্বন করার ভিডিও প্রকাশ করেছে কয়েকটি মার্কিন মিডিয়া।
প্রতিবাদে প্রথম টুইটটি করেন প্রেসিডেন্ট ট্রাম্পের বড় মেয়ে ইভাঙ্কা। লেখেন, ‘ওর বয়সী কলেজের অন্য ছেলেমেয়েদের মতো গোপনীয়তা রক্ষার অধিকার রয়েছে মালিয়ারও। সে সাবালিকা। তাই সংবাদ মাধ্যমের মাত্রা ছাড়ানো উচিৎ হয়নি।’
তার কিছুক্ষণের মধ্যেই আসে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের কন্যা চেলসির টুইট। তিনি লেখেন, ‘একজন তরুণী হিসেবে, একজন কলেজছাত্রী হিসেবে মালিয়া ওবামার ব্যক্তিজীবন থাকতেই পারে। সেই গোপনীয়তায় নাক গলাবে কেন মিডিয়ার ক্যামেরা।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button