Uncategorized

ওএমএস এর ৬৩০ বস্তা চাল জব্দ, আটক ১

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী উপজেলায় ৬৩০ বস্তা ওএমএসের সরকারি চালসহ নসিমন ড্রাইভার পান্না কাউসারকে আটক করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের পারুয়া গ্রাম থেকে আটক করা হয়।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার ভোরে জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের মোড়লহাট থেকে কুশলডাঙ্গী আমিরুল ইসলামের মিলে ওএমএসের চাল নিয়ে আসার সময় গ্রামের বাসিন্দারা ২টি ভ্যান ও একটি নসিমনে ৬৮ বস্তা চালসহ আটক করে।
এ সময় নসিমনে থাকা ২ জন পালিয়ে গেলেও নসিমনের ড্রাইভার পান্না কাউসারকে আটক করা হয়।
স্থানীয়রা আটকের পর বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার খায়রুল আলম সুমনকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে আটককৃত চালের বস্তা জব্দ করে থানায় নিয়ে আসে।
দুপুরে উপজেলা প্রশাসন অভিযানে আমিরুল ইসলামের দুটি মিল থেকে আরও ৫৬২ বস্তা চাল উদ্ধার করে ও গুদাম সিলগালা করে দেয়। মিল মালিক আমিনুল ইসলাম পলাতক রয়েছে।
আটক নসিমনের ড্রাইভার পান্না জানায়, চালগুলো মোড়লহাট থেকে নিয়ে কুশলডাঙ্গী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আমিরুল ইসলামের মিলারের গুদাম ঘরে নিয়ে যাওয়া হচ্ছিল। এই চালের বস্তা আমিরুল মিলার ক্রয় করেছেন।
বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার খায়রুল আলম সুমন জানান, এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে। অভিযান অব্যাহত রয়েছে।
দেশ রূপান্তর

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button