বিনোদন

ঐশ্বরিয়ার জন্য কী এখনও কষ্ট পান ভাইজান

বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে সালমান খানের প্রেমের গল্প সবারই জানা। দীর্ঘদিন তারা একসঙ্গে চুটিয়ে প্রেম করেছেন। তখনকার পত্র-পত্রিকা তাদের প্রেমের রসায়নের খবরে ভরে যেত। তবে এক সময় বিচ্ছেদ হয়। তারপরই বিয়ে করেন ঐশ্বরিয়া। কিন্তু সালমান এখনো ব্যাচেলর!
সাবেক প্রেমিকাদের অনেকের সঙ্গে এখনো সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে সালমান খানের। তবে ঐশ্বরিয়ার ব্যাপারে দীর্ঘদিন চুপচাপ। অনেকের মনে প্রশ্ন দানা বেঁধেছে, ঐশ্বরিয়ার জন্য কী এখনও কষ্ট পান ভাইজান?
হ্যাঁ, হয়তো পান। সে কারণেই সাবেক বান্ধবীর সঙ্গে সালমানের যোগাযোগ থাকলেও ঐশ্বরিয়ার সঙ্গে নেই। সংগীতাকে প্রায়ই তার বাড়িতে দেখা যায়। এছাড়া খান বাড়িতে অবাধ যাতায়াত ক্যাটরিনার। এমনকি একসঙ্গে স্ক্রিনও শেয়ার করেন দু’জন। কিন্তু ঐশ্বরিয়ার ব্যাপারে পিনপতন নীরবতা!

ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি ‘পাগলপন্তি’ ছবির প্রচারের জন্য রিয়েলিটি শো বিগ বসের মঞ্চে সালমানকে প্রশ্ন করা হয়, এ পর্যন্ত যত অভিনেত্রীর সঙ্গে কাজ করেছেন? তাদের মধ্যে প্রিয় কে কে? এই প্রশ্নের মধ্যে ভাগ্যশ্রী, মাধুরী দীক্ষিত, সোনম কাপুর, কারিশমা কাপুর, কারিনা কাপুর খান, ক্যাটরিনা কাইফ, ঐশ্বরিয়া রাই বচ্চন ও সংগীতা বিজলানির নাম নেওয়া হয়। সালমান জানান, তালিকার প্রত্যেকেই তার প্রিয়।
তবে ঐশ্বরিয়ার নাম শোনার পর কোনো মন্তব্য করতে দেখা যায়নি সালমান খানকে। ক্যাটরিনার নাম শুনে হেসে ফেলেন। আর সংগীতা বিজলানি এক সময় তার জীবনের সত্যিকারের সঙ্গিনী ছিলেন বলেও মন্তব্য করেন। ঐশ্বরিয়ার নাম শোনার পর চুপ থাকায় অনেকের মনে প্রশ্ন জেগেছে, আজও কী পুরোনো ক্ষত সারেনি সালমান খানের?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button