রাজনীতি

ঐক্য প্রক্রিয়া চূড়ান্তে ফের বৈঠকে ৫ দল

বৃহত্তর জাতীয় জোটের নাম, আগামী দিনের ঐক্যবদ্ধ আন্দোলনের রূপরেখা ও দাবি দাওয়া চূড়ান্ত করতে বৈঠক করছেন বিএনপি, জাতীয় ঐক্য প্রক্রিয়া ও যুক্তফ্রন্টের নেতারা।
শুক্রবার বিকেল সাড়ে ৩টায় উত্তরায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রবের বাসায় নেতারা বৈঠকে বসেন।
বৈঠকে উপস্থিত আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও মওদুদ আহমদ, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, সুলতান মনসুর, বিকল্পধারার যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী, কেন্দ্রীয় নেতা ওমর ফারুক, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, শহীদুল্লাহ কায়সার, জেএসডির সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন।
৭ ও ৮ অক্টোবর এই দলগুলোর নেতারা আ স ম রব ও খন্দকার মোশাররফের বাসায় দুটি বৈঠক করেন। যুক্তফ্রন্ট, গণফোরাম ও বিএনপির দফা ও দাবি থেকে সমন্বিতভাবে ৭টি দফা ও ১১টি লক্ষ্য ধরে সামনের কর্মসূচি ও ঐক্যের রূপরেখা ঠিক করা ও নির্বাচনী জোট হলে তার নাম ঠিক করতে নেতারা বৈঠক করছেন। বৃহস্পতিবার রাত ৯টায় এ বৈঠকটি হওয়ার কথা থাকলেও পরে তা বাতিল করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button