রাজনীতিশিরোনাম

ঐক্যফ্রন্ট ছাড়ার আল্টিমেটাম কাদের সিদ্দিকীর

এবার কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী জাতীয় ঐক্যফ্রন্ট ছাড়ার আল্টিমেটাম দিলেন। আজ ৯ মে, বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মতিঝিলে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই আল্টিমেটামের কথা জানান তিনি।
জোটের নির্বাচিত ৮ জন সংসদ সদস্য হিসেবে শপথ নেয়ার প্রতিবাদে এই সিদ্ধান্ত নিয়েছেন কাদের সিদ্দিকী।
কাদের সিদ্দিকী বলেন, আগামী এক মাসের মধ্যে ঐক্যফ্রন্টের মধ্যে থাকা অসঙ্গতি দূর না করলে জোট ছাড়া হবে।
গত ৫ নভেম্বর ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দিয়েছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button