রাজনীতি

এ সপ্তাহেই ফিরছেন খালেদা জিয়া

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডন থেকে চিকিৎসা শেষে চলতি সপ্তাহেই দেশে আসছেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালেদা জিয়া কবে নাগাদ দেশে ফিরছেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, খুব শিগগিরই দেশে আসছেন। এই মাসের মধ্যে নয়, আমি আশা করি সপ্তাহেই তিনি দেশে আসছেন।
আজ শনিবার দুপুরে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব বলেন।
সম্প্রতি খালেদা জিয়ার বিরুদ্ধে তিনটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। এমতাবস্থায় তার দেশে ফেরা নিয়ে শঙ্কা তৈরি হয়। এরই মধ্যে দলের মহাসচিব মির্জা ফখরুল জানালেন খালেদা জিয়া এ সপ্তাহেই দেশে ফিরেছেন।
চোখ ও পায়ের চিকিৎসার জন্য গত ১৫ জুলাই লন্ডনে যান খালেদা জিয়া। সেখানে বড় ছেলে বিএনপির সিনিয়য় ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বাসায় উঠেন তিনি। বাসায় তারেকের স্ত্রী ডা. জোবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান রয়েছেন। এছাড়া ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী, তার দুই মেয়ে জাহিয়া রহমান ও জাফিরা রহমান সেখানে রয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button