আন্তর্জাতিক সংবাদশিরোনাম

এ বছর মালয়েশিয়ায় ৪৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

মালয়েশিয়ায় ২০১৮ সালের জানুয়ারি থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত ৪৫ হাজার ৪৯৯ জন অবৈধ বিদেশিকে গ্রেপ্তার করা হয়েছে।
বছর শেষে এ হিসেব জানান মালয়েশিয়ার অভিবাসন দপ্তরের মহাপরিচালক দাতুক সেরি মুস্তফার আলী।
মুস্তফার আলী জানান, চলতি বছরের জানুয়ারি থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত তাদের গ্রেপ্তার করা হয়েছে। একই সাথে অবৈধ কর্মীদের চাকরিতে রাখার অভিযোগে ১ হাজার ৩২৩ জন নিয়োগকর্তাকেও গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বেশিরভাগই আদালতে অভিযুক্ত হয়েছেন।
মালয়েশিয়ার সংবাদ মাধ্যম নিউ স্টেট টাইমস-এর খবরে বলা হয়, গত ৯ ডিসেম্বর বিভাগের মহাপরিচালক দাতুক সেরি মুস্তফার আলী বলেছেন, তাদের উপর আরোপিত দায়িত্ব পালনের ফলাফল এটি। বিশেষ করে অবৈধ অভিবাসী সম্পর্কিত কর্মীদের প্রতিশ্রুতির ফলাফল।
তিনি আরো বলেন, অনুপ্রেশের চেষ্টা করে এমন কোনো মহলের সাথে আপস করা হবে না। মালয়েশিয়ায় প্রবেশের প্রত্যাখ্যান করা আবেদনগুলোর বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে অভিবাসন বিভাগ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button