জাতীয়শিরোনাম

এ বছর ফিতরা সর্বনিম্ন ৭০ টাকা, সর্বোচ্চ ১৯৮০

ইউএনবি : এ বছর ব্যক্তিপ্রতি সর্বনিম্ন ফিতরা ৭০ টাকা ও সর্বোচ্চ এক হাজার ৯৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার জাতীয় ফিতরা কমিটি ব্যক্তিপ্রতি ফিতরার ওই পরিমাণ নির্ধারণ করে বলে ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক নিজাম উদ্দীন জানিয়েছেন।
বৈঠকে সভাপতিত্ব করেন জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের জ্যেষ্ঠ পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান।
সভায় সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়, ইসলামী শরিয়াহ অনুযায়ী আটা, খেজুর, কিশমিশ, পনির ও যব ইত্যাদি পণ্যগুলোর যেকোনো একটি দ্বারা ফিতরা প্রদান করা যাবে।
মুসলমানরা নিজ নিজ সামর্থ্য অনুযায়ী উপরোক্ত পণ্যগুলোর যেকোনো একটি পণ্য বা এর বাজারমূল্য দ্বারা সাদাকাতুল ফিতর আদায় করতে পারবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button