sliderস্থানিয়

এসএসসি ও সমমানের পরীক্ষায় নলছিটির চার বিদ্যালয়ের শতভাগ অকৃতকার্য

মো.শাহাদাত হোসেন মনু,ঝালকাঠি প্রতিনিধি: এসএসসি ও সমমানের পরীক্ষায় ঝালকাঠির নলছিটি উপজেলার চারটি মাধ্যমিক বিদ্যালয়ের কেউ উত্তীর্ণ হতে পারেনি। বিদ্যালয়গুলোতে পাশের হার শুন্য(০)। বৃহস্পতিবার (১০ জুলাই) প্রকাশিত ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে এ চিত্র দেখা যায়। এতে বিদ্যালয়গুলোর লেখাপড়ার মান নিয়ে অভিভাবকরা অসন্তোষ প্রকাশ করেছেন।

বিদ্যালয়গুলো হলো উপজেলার রানাপাশা ইউনিয়নের ভেরনবাড়িয়া সিএসইউ বালিকা মাধ্যমিক বিদ্যালয়, কুলকাঠি ইউনিয়নের দেলদুয়ার মাধ্যমিক বিদ্যালয়, পৌর এলাকার মাটিভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় এবং দপদপিয়া ইউনিয়নের জুরকাঠি বালিকা মাধ্যমিক বিদ্যালয়। এসকল বিদ্যালয়ের শতভাগ পরীক্ষার্থীই অকৃতকার্য হয়েছেন। এই চারটি বিদ্যালয় থেকে ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় বিভিন্ন বিভাগ থেকে মোট ৪৮ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন।
লুৎফর রহমান নামের একজন অভিভাবক জানান, বর্তমানে বিদ্যালয়ের লেখাপড়ার মান যে একবারে তলানীতে এসেছে সেটা এবারের পরীক্ষার ফলাফলে দেখা গেছে। আমাদের অভিভাবকদের আরও সচেতন হওয়া উচিত। আমাদের সন্তানরা বিদ্যালয়ে গিয়ে লেখাপড়া শিখছে নাকি শুধু নামে মাত্র লেখাপড়া চলছে। আমি মনে করি শিক্ষকরা শিক্ষার মান বাড়াতে আরও সচেতন হবেন।

নলছিটি মাধ্যমিক শিক্ষা অফিসার অনোয়ারুল আজিম জানান,“আমরা এখনো বিভিন্ন বিদ্যালয়ের ফলাফল সংগ্রহ করছি। আর যদি কোন বিদ্যালয়ে কেউ পাশ না করে থাকে তাহলে আমাদের উর্দ্ধতন কতৃপক্ষ তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নিবেন যেগুলো কার্যকর করনে সচেষ্ট থাকবো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button