শিক্ষাশিরোনাম

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ

এসএসসি ও সমমান পরীক্ষার ফল ঘোষণা করা হয়েছে। রবিবার সকালে সাড়ে ১০ দিকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসএসসির ফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সার্বিক পাশের হার ৮০ শতাংশের ওপরে।
যশোর বোর্ডে পাশের হার ৮৭.৩১, কুমিল্লা বোর্ডে পাশের হার ৮৫.২২, বরিশাল বোর্ডে পাশের হার ৭৯.৭০, দিনাজপুর বোর্ডে পাশের হার ৮২.৭৩, ময়মনসিংহ বোর্ডে ৮০.১৩, রাজশাহী বিভাগে ৯০.৩৭, চট্টগ্রাম বিভাগে ৮৪.৭৫ শতাংশ।
সকাল ১১টার দিকে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তন থেকে ফেইসবুক লাইভে ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন শিক্ষার্থী অংশ নেন। গত কয়েক বছর ধরে পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে এসএসসি পরীক্ষার ফল ঘোষণা করা হলেও এবার করোনাভাইরাসের সংক্রমণের কারণে তা সম্ভব হয়নি।
ফল হস্তান্তরের সময় প্রধানমন্ত্রী বলেছেন ধাপে ধাপে খোলা হবে শিক্ষা প্রতিষ্ঠান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button