শিক্ষা

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত

এ বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ রোববার প্রকাশিত হয়েছে।
আজ সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে গণভবনে এ ফলাফল হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ।
রেওয়াজ অনুযায়ী, বিভিন্ন শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ও শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা রোববার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে মাধ্যমিক পরীক্ষার ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তর করেন। দুপুর ২টা থেকে শিক্ষার্থীরা পরীক্ষার ফলাফল জানতে পারবে।
আটটি সাধারণ বোর্ডের অধীনে এবার এসএসসিতে ৭৯ দশমিক ৪০ শতাংশ, মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলে ৭০ দশমিক ৮৯ শতাংশ এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৭১ দশমিক ৯৬ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।
মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১০ হাজার ৬২৯ জন শিক্ষার্থী।
এ বছর অনুষ্ঠিত এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট ২০ লাখ ৩১ হাজার ৮৮৯ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে।
গত ১ থেকে ২৫ ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের পরীক্ষার তত্ত্বীয় এবং ২৬ ফেব্রুযারি থেকে ৪ মার্চ পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা হয়েছে।
ফলাফল শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট http://www.educationboardresults.gov.bd থেকে পরীক্ষার্থীরা ফল জানতে পারবেন।বাসস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button