slider

এশিয়ার সেরা একশো মেধাবী তরুণের তালিকায় সিংড়ার তামিম

নাটোর প্রতিনিধি : এশিয়ার সেরা একশো মেধাবী তরুণের তালিকায় নাটোরের সিংড়ার তামিম। প্রায় ১০০০ এর বেশী মনোনীত তরুণদের মধ্য থেকে শীর্ষ ১০০ প্রতিভাবান তরুণদের বাছাই করা হয়েছে। সমাজে তাদের অসামান্য অবদান এবং অনুপ্রেরণামূলক জীবনগল্পের কারণে “দ্য এশিয়া ইয়াং ট্যালেন্ট এওয়ার্ডস” যা মালয়েশিয়ার একটি প্রতিভা বৃদ্ধি এবং প্রবৃত্তি প্ল্যাটফর্ম ‘মনস্টা এশিয়া’ কর্তৃক তারা নির্বাচিত হয়েছেন।
নির্বাচিত ১০ তরুণ নিজ নিজ জায়গা থেকে দেশের জন্য, সমাজের জন্য ও তরুণদের নিয়ে কাজ
করছে। দ্য এশিয়া ইয়াং ট্যালেন্ট এওয়ার্ডস মালয়েশিয়ার একটি প্রতিভা বৃদ্ধি এবং প্রবৃত্তি প্ল্যাটফর্ম ‘মনস্টা এশিয়া’ কর্তৃক আয়োজিত হয়। এশিয়া তরুণদের ব্যক্তিগত ও পেশাগত দক্ষতার প্রতিভা বিকাশ এবং আবিষ্কার করে। দ্য এশিয়া ইয়াং ট্যালেন্ট এওয়ার্ডস এর উদ্দেশ্য হলো প্রতিভাবান ১৮-৩০ বছর বয়সের তরুণদের স্বীকৃতি প্রদান করা যাদের প্রতিভা, গল্প ও কাজ সমাজের অন্যান্য মানুষদের সামাজিক কাজের প্রতি অনুপ্রাণিত এবং প্রভাবিত করে।
এই ১০ জনের একজন হলেন, বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট) এর ছাত্র সিংড়ার সন্তান সাদী মুহাম্মাদ তামিম (প্রতিষ্ঠাতা সিংড়া স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন)
দ্য এশিয়া ইয়াং ট্যালেন্ট এওয়ার্ডস এর সূত্রে জানা যায়, তামিম বিভিন্ন দুর্যোগে এবং করোনা মহামারির সময় বিভিন্ন মানুষদের খাদ্য এবং ঔষধ দিয়ে সহায়তা করার পাশাপাশি দরিদ্র এবং মেধাবী ছাত্রদের পড়ার জন্য বই এবং শিশুদের খাদ্য ছাড়াও বিভিন্ন সময়ে বৃক্ষরোপন কর্মসূচি আয়োজন করে জনসচেতনতা সৃষ্টি করেছে।
তামিম জানান, সমাজের এই সকল পিছিয়ে পড়া মানুষগুলোর উপকারে একটু এগিয়ে আসা আমাদের সকলেরই কর্তব্য, পরিবেশ আমাদের জীবনধারণের সকল উপাদান দিয়ে থাকে, তাকে টিকিয়ে রাখা আমাদেরই দায়িত্ব। সেই দায়িত্বের জায়গাটুকুই আমি পালন করেছি মাত্র।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button