slider

এশিয়ান টিভি গণমানুষের মুখপাত্র হিসাবে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে–প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান

সাভার প্রতিনিধি: এশিয়ান টেলিভিশন গণমানুষের মুখপাত্র হিসাবে ১০ বছরে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। আজ আশুলিয়া রিপোর্টার্স ক্লাবে এশিয়ান টিভির ১০ম প্রতিষ্ঠা বাষির্কী উদযাপন উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান একথা বলেন। তিনি বলেন দেখতে দেখতে ১০ বছর পেরিয়ে এগারো বছরে পদার্পন করলেন এশিয়ান টেলিভিশন। এটি দেশের জনগনের কল্যাণ ও ডিজিট্যাল বাংলাদেশের উন্নয়নের কথা মানুষের মাঝে তুলে ধরেন। পরে কেক কেটে ১০ম বছর পুর্তি উদযাপন করেন এবং র‌্যালীতে অংশ নেন তিনি । এশিয়ান টিভির সাভার ও আশুলিয়া প্রতিনিধি শাহ আলম এর সনঞ্চালনায় উপস্থিত ছিলেন আশুলিয়া থানা আওয়ামীলীগের সভাপতি ফারুক হাসান তুহীন, ঢাকা জেলা কৃষক লীগ উত্তর এর আহবায়ক মহসিন করিম, আশুলিয়া থানা ছাত্র লীগের সাধারন সম্পাদক তানভীর আহমেদ, আশুলিয়া রিপোর্টাস ক্লাবের সাধারন সম্পাদক নুর আলম সিদ্দিকী মানু, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, কার্য-নির্বাহী মোহাম্মদ আলী সীমান্ত, শামীম হোসেন.বাবুল হোসেন, বাংলা টিভির আশুলিয়া প্রতিনিধি আলমগীর হোসেন নিরব, প্রজন্ম টিভির বিল্লাল চৌধুরী, স্থানীয় টিভি ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button