Uncategorized
এম এইচ ৩৭০ এর খোঁজ তানজানিয়ায়!

মালয়েশিয়া এয়ারলাইন্সের নিখোঁজ বিমান এম এইচ ৩৭০–এর ধ্বংসাবশেষ তানজানিয়ার সৈকতে পেমবা দ্বীপের কাছে পাওয়া গেছে বলে খবরে প্রকাশ।
২০১৪ সালের মার্চ মাসে ২৩৯ জন যাত্রী ও এক বিমানকর্মীকে নিখোঁজ হয়েছিল এই বিমানটি। তারপর থেকে দু’বছর ধরে আঁতিপাঁতি করে খুঁজেও বোঝা যায়নি বিমান হারিয়ে যাওয়ার কারণ।
মালয়েশিয়ার পরিবহণ মন্ত্রী লিও তিয়ং লাই বৃহস্পতিবার জানিয়েছেন, মনে হচ্ছে খুঁজে পাওয়া অংশ এম এইচ ৩৭০ এর। তবে সবটাই পরীক্ষা করার পর বোঝা যাবে।




