
পতাকা ডেস্ক: আমার বাংলাদেশ (এবি) যুবপার্টির কার্যনির্বাহী কমিটির এক সভা পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
গতকাল শুক্রবার (৫ ই জুলাই) বিকেলে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবিপার্টির যুগ্ম আহবায়ক বিএম নাজমুল হক। সদস্য সচিব হাদীউজ্জামান খোকনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন যুবপার্টির আহবায়ক শাহাদাতুল্লাহ টুটুল।
প্রধান অতিথি বলেন, দেশ আজ মহা সংকটে নিমজ্জিত। জনগনের ভাত ও ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য এবি পার্টির নতুন ধারার যে রাজনীতি শুরু করেছে। এই নতুন রাজনীতির অগ্রসেনানীর ভূমিকা পালন করবে এবি যুব পার্টি। তিনি দেশ বিরোধী ষড়যন্ত্র মোকাবিলায় দলীয় সকল কর্মসূচিতে নেতা কর্মীদের ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণে আহবান জানান।
সভায় যুব পার্টির সারাদেশের কার্যক্রম পর্যালোচনা এবং ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালনসহ নানান কর্মসূচীর পরিকল্পনা গ্রহন করা হয়।
কার্যনির্বাহী কমিটির সদস্য হিসাবে মাসুদুর রহমানকে সংযুক্ত করা হয়।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, যুবপার্টির দপ্তর সম্পাদক আমানুল্লাহ সরকার রাসেল, কেজেড মাসুম, প্রচার সম্পাদক এসএম তাসমিরুল ইসলাম উদয়, দক্ষিণের সদস্য সচিব মাহমুদ আযাদ, উত্তরের আহবায়ক ইঞ্চিঃ কৌশিক আহমেদ, সদস্য সচিব শাহিনুর আক্তার শীলা, চট্টগ্রাম মহানগর আহবায়ক আবদুর রহমান মনির, কক্সবাজারের যুবনেতা আবদুর রহমান, মাসুদুর রহমান।



