
পতাকা ডেস্ক: আমার বাংলাদেশ (এবি) পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আসছে ২ মে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)’র ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী। দেশব্যাপী উৎসবমূখর পরিবেশে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে বাস্তবায়ন কমিটির প্রস্তুতি সভা আজ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর সভাপতিত্বে ও উদযাপন কমিটির সদস্য সচিব আনোয়ার সাদাত টুটুলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় দেশব্যাপী র্যালী, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়। এসময় সভাপতির বক্তব্যে মজিবুর রহমান মঞ্জু বলেন, ৫ বছর একটি রাজনৈতিক দলের মাইলফলক। আমরা রাষ্ট্র মেরামতের যে কর্মসূচি জাতির সামনে হাজির করতে চাই, তা আমাদের প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচিতে জনমানুষের সামনে উপস্থাপন করতে হবে। ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালনের মাধ্যমে দেশব্যাপী আমাদের সাংগঠনিক তৎপরতা যেন সবাইকে আকর্ষিত করে সেই দিকে নজর রাখতে হবে। তিনি দেশের সকল জেলা, মহানগর, উপজেলা ও থানা শাখাকে উৎসবমূখর পরিবেশে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের আহবান জানান।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, এবিএম খালিদ হাসান, আলতাফ হোসাইন, সাংগঠনিক সম্পাদক (বরিশাল) গাজী নাসির, ছাত্রপক্ষের আহবায়ক মোহাম্মদ প্রিন্স, যুবপার্টির সদস্য সচিব হাদিউজ্জামান, মহানগর উত্তরের সদস্য সচিব সেলিম খান, দক্ষিনের যুগ্ম সদস্য সচিব বারকাজ আহমেদ নাসির, সহকারী দফতর সম্পাদক আব্দুল হালিম নান্নু, সহকারী অর্থ সম্পাদক আবু বকর সিদ্দিক, সহকারী প্রচার সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, রিপন মাহমুদ, সহকারী সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) শাহজাহান ব্যাপারী, সহকারী স্বেচ্ছাসেবা বিষয়ক সম্পাদক তোফাজ্জল হোসেন রমিজ, কেফায়েত হোসেন তানভীর, পল্টন থানা আহবায়ক মুন্সি আব্দুল কাদের সহ বাস্তবায়ন কমিটির সদস্যবৃন্দ।




