এবার যুক্তরাষ্ট্রে সাকিব-গেইলরা

ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগে (সিপিএল) ইতিমধ্যেই শেষ চার নিশ্চিত হয়েছে সাকিব আল হাসানের জ্যামাইকা তালাওয়াশের। এবার প্রথম পর্বের বাকি ম্যাচগুলো খেলার জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় পাড়ি জমাবেন তারা।
বৃহস্পতিবার জ্যামাইকার স্যাবাইনা পার্কে ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগের (সিপিএল) ২০তম ম্যাচে তালাওয়াশ ৩৬ রানে হারিয়েছে হারিয়েছে বার্বাডোস ট্রাইডেন্টসকে। এই জয় দিয়েই দেশের মাটিতে নিজেদের সবগুলি ম্যাচ খেলে শেষ করেছে গেইল-সাকিবরা। এবার যুক্তরাষ্ট্রের মাটিতে প্রথম পর্বের বাকি ম্যাচ গুলো খেলবেন সাকিব-রাসেলরা। ২৮ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রে ফ্লোরিডার লাউডারহিল স্টেডিয়ামে সিপিএলের গ্রুপ পর্বে শেষ ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর আবারও ক্যারিবিয় অঞ্চলে অনুষ্ঠিত হবে সিপিএল এর প্লে অফের ৩টি ম্যাচ এবং ফাইনাল।
২৮ জুলাই যুক্তরাষ্ট্রের মাটিতে সিপিএলের ২৫তম ম্যাচে লড়বে বার্বাডোস ট্রাইডেন্টস এবং গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। ২৯ জুলাই ২৬তম ম্যাচে ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে লড়বে সেন্ট কিটস ও নেভিস প্যাট্রিয়টস।
৩০ জুলাই ২৭তম ম্যাচে সাকিবের জ্যামাইকা তালাওয়াশের বিপক্ষে লড়বে ড্যারেন স্যামির সেন্ট লুসিয়া জুক্স।
এছাড়াও একই দিনে ফিরতি লেগের খেলায় ২৮তম ম্যাচে মুখোমুখি হবে বার্বাডোস ট্রাইডেন্টস এবং গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।
৩১ জুলাই ২৯তম ম্যাচে লড়বে ত্রিনবাগো নাইট রাইডার্স এবং সেন্ট কিটস ও নেভিস প্যাট্রিয়টস।
একই দিনে ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ফিরতি লেগের ম্যাচে মুখোমুখি হবে জ্যামাইকা তালাওয়াশের ও সেন্ট লুসিয়া জুক্স।




