আন্তর্জাতিক সংবাদশিরোনাম

এবার মিয়ানমার ছাড়ছে মন জাতিগোষ্ঠীর মানুষ

মিয়ানমার সেনাবাহিনীর অত্যাচার ও নির্যাতনের তোপের মুখে পড়েছে দেশটির মন জাতিগোষ্ঠীর মানুষ। সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষের জেরে এবার তারাও দেশ ছাড়ছেন। এর আগে মিয়ানমার সেনাবাহিনীর অত্যাচার ও নির্যাতন সইতে না পেরে লাখে লাখে রোহিঙ্গা জনগোষ্ঠী দেশ ত্যাগ করে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।
ইতোমধ্যে দেশ-ছাড়া মানুষেরা থাইল্যান্ডে শরণার্থী ক্যাম্পে আশ্রয় নেয়া শুরু করেছেন বলে দ্য বর্ডার কনসোর্টিয়াম নামের একটি এনজিও জানিয়েছে। থাইল্যান্ডের সরকারও মনদের দুটি ক্যাম্পে আশ্রয় নেয়ার কথা স্বীকার করেছে।
বেশ কিছুদিন ধরে মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে মন জাতিগোষ্ঠীর সংগঠন নিউ মন স্টেট পার্টির যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষ চলছে। গত রবিবারও পক্ষ দুটির মধ্যে সংঘর্ষ বাধে বলে খবর বেরিয়েছে।
দ্য বর্ডার কনসোর্টিয়াম আরো জানায়, গত সপ্তাহ থেকে এ জাতিগোষ্ঠীর মানুষজন পালাতে শুরু করে। থাইল্যান্ডের তাও তান ক্যাম্পে ৭০০ ও সোংকালিয়া ক্যাম্পে ১৭০ জন আশ্রয় নিয়েছেন। অনেকেই রাবার বাগান এলাকায় লুকিয়ে আছেন বলে ধারণা করছে সংস্থাটি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button