এবার বিশ্বের প্রথম মহাকাশ হাসপাতাল বানাবে আমিরাত!

বিস্ময়কর স্থাপনা নির্মাণে সংযুক্ত আরব আমিরাতের কোনো জুড়ি নেই সত্য। এবার তারা এমন হাসপাতাল তৈরি করতে যাচ্ছে যা সত্যকার অর্থেই কল্পনাতীত। তবে বিশ শতাব্দীতে কল্পনাকে বাস্তবে রূপ দিতে মরিয়া বিজ্ঞানীরা। তারই ফলশ্রুতিতে মহাকাশে হাসপাতালে নির্মাণ করছে সংযুক্ত আরব আমিরাত।
আরব আমিরাতের স্বাস্থ্য মন্ত্রণালয় বিশ্বের প্রথম মহাকাশ হাসপাতাল নির্মাণের ঘোষণা করছে। দেশটির মহাকাশ কর্মসূচির অধীনেই এ প্রকল্প বাস্তবায়ন হবে বলে জানায় মন্ত্রণালয়টি। হাসপাতালটি নির্মাণ হলে সবশেষ ন্যানো প্রযুক্তির মাধ্যমে নভোচারীদের চিকিৎসা দেয়া হবে।
নভোচারীদের শরীরে কোনো ধরনের অস্ত্রোপচারের প্রয়োজন হবে না। কারণ ইনজেকশনের মাধ্যমে ভেতর থেকেই চিকিৎসা করবে ন্যানো রোবট।
আমিরাতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ড. কালথোম আল বালুশি জানান, ‘ন্যানো প্রযুক্তির মাধ্যমে পৃথিবীর চিকিৎসকরাই নভোচারীদের চিকিৎসা সেবা দেবেন মহাকাশের ওই হাসপাতালে।
মাস কয়েক আগে সংযুক্ত আরব আমিরাত উড়ন্ত মোটর বাইক তৈরি করে হইচই ফেলে দিয়েছিল। উড়ন্ত সেই বাইক দুবাই পুলিশের কাজে ব্যবহারের জন্য বানানো হয়।
সূত্র: আইএফ নিউজ টুয়েন্টি ফোর



