মতামতশিরোনাম

‘এবার নিজেদের নোংরা মস্তিষ্কটার লাগাম টেনে ধরুন’

তাহেরা তমা
*MeToo এবং আমার কিছু কথা,
আমার মিটু প্রতিবাদ শুধুমাত্র যৌননিপীড়কদের প্রতি কোন ধর্ম কিংবা গোত্রের বিরুদ্ধে নয়! তবে ধর্মের নিরাপদ ছায়াতলে সামাজিকভাবে তারা যে বহাল তবিয়তে আছে তার বিবরণ আমি দিয়েছি মাত্র! এখানে আমার নিপীড়কদের মধ্যে আমার ধর্মীয় শিক্ষকের ছেলে, বাবার বন্ধু, মায়ের বোনের ছেলে, আরেকজন আমার স্টুডেন্ট এর বাবা(তার কথা লিখিনি… অন্য এক সময় লিখবো) যারা আমি ছাড়া ও আরো অনেকের সাথেই এমন বীভৎসতা করেছে আমার এলাকার সব মেয়েরা মিটু লিখেনি /প্রকাশ করার সাহস হয়তো হয়ে উঠেনি এখন অব্দি।
আমি একটি গার্লস স্কুলে পড়েছি কখনও যদি এলাকায় যাই আমি স্যকুলার হলেও আমার শিক্ষকদের সাথে দেখা হলে পা ছুঁয়ে সালাম করি তাদের দোয়া আশীর্বাদ অনুভব করি কারণ উনারা আমার এবং অন্য ছাত্রীদের শুধু গুরুজনই ছিলেন কেউ নিপীড়ক ছিলেন না!
আমার বাবার একজন বন্ধুর কাছে আমি নিপীড়নের শিকার হয়েছি কিন্তু আমার বাবার এমন অনেক বন্ধু আছেন যারা আমাকে মা বলে ডাকে নিজ সন্তানের চোখে দেখেন তাদেরই একজন ভার্সিটি এডমিশন টেস্টের আগে কুমিল্লায় তার ভাড়া বাসায় আমাকে রেখে কোচিং করার ব্যবস্থা করে দেন চার পাচ মাস উনার বাসায় নিজ সন্তানের টেইক কেয়ারে থেকে খেয়ে পড়াশোনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি আমার বাবার আর্থিক দৈনদশায় এবং সব রকম সুখ-দুঃখে তিনি সবসময় পাশে ছিলেন!
আমার পরিবার একান্নবর্তী পরিবার ছিল কাজিনদের মধ্যে একজন দুশ্চরিত্র নিপীড়ক এর কথা প্রকাশ করেছি বাকিদের আমি এবং অন্যরা শ্রদ্ধা আস্থার পাত্র হিসেবেই জানি!
এখন কথা হলো আমার মিটু পোস্টে যারা নিপীড়কদের পক্ষ নিয়ে আমাকে গালাগাল দিচ্ছে তারা মূলত তাদের জ্ঞাতিভাইদের চরিত্রের মুখোশ উম্মোচনে খুব ঘাবড়ে আছে কখন না জানি তাদের ও খোলস টা খসে পরে!
সম্মানিত সুধী,
দিন বদলাইছে খোলস আর মুখোশকে সেইফ করে রাখবেন আর কতো?? আজ না হোক কাল আপনার নোংরামি নিয়ে আমার মতই কোন না কোন ভিকটম মুখ তো খুলবেই… অতএব, এবার নিজেদের গুয়েগোবরে ভরা নোংরা মস্তিষ্কটার লাগাম টেনে ধরুন…
(ফেসবুক স্ট্যাটাস থেকে)

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button