আন্তর্জাতিক সংবাদ
এবার ড্রোন উড়বে অবাধে

আমেরিকায় এবার ড্রোন উড়বে অবাধে। এতদিন ছিল অনেক বাধানিষেধ। যে সব সংস্থা পণ্য পৌঁছে দেয়ার জন্য ছোট আকারের ড্রোন ব্যবহার করত, তাদেরও প্রয়োজন হতো পাইলট লাইসেন্স। তার জন্য আবেদন করতে হত ফেডেরাল অ্যাভিয়েশন অথরিটির কাছে। গোটা পদ্ধতিটাই ছিল সময় এবং খরচসাপেক্ষ।
এবছর আগষ্ট থেকে বাণিজ্যিক ড্রোনের জন্যে নিয়ম অনেক সহজ হচ্ছে। কিছু শর্ত মানতে হবে। যে ড্রোন নিয়ন্ত্রন করবে, তার বয়স হতে হবে ১৬ বছরের বেশি। তাকে দু’বছরে একবার যোগ্যতার পরীক্ষা দিতে হবে। ড্রোন মাটি থেকে ৪০০ ফুটের বেশি উঁচুতে ওঠা যাবে না। ওড়াতে হবে দিনের বেলা। যথেষ্ট আলোর ব্যবস্থা থাকলে তবেই রাতে উড়তে দেয়া হবে। ড্রোনের ওজন হতে হবে ৫৫ পাউন্ডের মধ্যে।
অ্যামাজন, ওয়ালমার্টের মতো সংস্থা স্বাগত জানিয়েছে এই নতুন নিয়মকে, যা তাদের ডেলিভারি আরো সহজ এবং দ্রুত করে তুলবে।




