আন্তর্জাতিক সংবাদশিরোনাম

এবার গ্রিসকে যুদ্ধের হুমকি তুরস্কের

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু বলেছেন, গ্রিস আইওনিয়ান সাগরের পানি সীমা বাড়ানোর যে পরিকল্পনা করছে তাতে যুদ্ধ শুরু হতে পারে।
তিনি বলেন, ওই সাগরে গ্রিসের পানিসীমা ৬ নটিক্যাল মাইল থেকে বাড়িয়ে ১২ নটিক্যাল মাইল করা হলে তা দুই দেশের মধ্যে যুদ্ধ ডেকে আনতে পারে।
শনিবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী গ্রিসকে সতর্ক করে বলেন, গ্রিস পানিসীমা বাড়িয়ে ১২ মাইল করতে পারে না। ভূমধ্যসাগরে তেল-গ্যাস অনুসন্ধান নিয়ে সম্প্রতি গ্রিস ও তুরস্কের সঙ্গে উত্তেজনা বেড়েছে। এর মধ্যেই অ্যাথেন্সের এমন পদক্ষেপ নতুন করে উত্তেজনা বাড়িয়েছে।
গ্রিসের একটি পত্রিকায় সেদেশের প্রধানমন্ত্রী ক্রিয়াকোস মিতসোটাকিসের উদ্ধৃতি দিয়ে বলা হয়, গ্রিস সরকার আইওনিয়ান সাগরে ইতালির মুখোমুখি আঞ্চলিক জলসীমা দ্বিগুণ করার একটি বিল জমা দেওয়ার পরিকল্পনা করছে। ভবিষ্যতে অন্যান্য সামুদ্রিক এলাকায় গ্রিস তার আঞ্চলিক জলসীমা বাড়াবে।
পূর্ব ভূমধ্যসাগরে গ্রিসকে সরাসরি সমর্থন দিচ্ছে ফ্রান্স। এ প্রসঙ্গে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ফ্রান্স ইউরোপীয় নেতৃত্ব নিয়ে খেলছে। ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর বিরুদ্ধে ফ্রান্স নিরাপত্তা বাহিনী তৈরি করতে চায়। পার্সটুডে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button