আন্তর্জাতিক সংবাদশিরোনাম

এবার কিমের হাতের মুঠোয় মার্কিন যুক্তরাষ্ট্র

মার্কিন যুক্তরাষ্ট্রের যে কোনো জায়গায় আঘাত হানতে সক্ষম কিমের ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র। উত্তর কোরিয়ার এই দাবি মেনে নিলেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা।
গত বুধবার আন্তর্মহাদেশীয় ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হাওয়াজং-১৫ পরীক্ষামূলক উত্ক্ষেপণ করে পিয়ংইয়ংয়ের তরফে দাবি করা হয়েছিল, গোটা মার্কির ভূখণ্ড এখন তাদের ক্ষেপণাস্ত্রের আওতায়। দাবি প্রমাণ করতে বৃহস্পতিবার বেশ কিছু ছবিও প্রকাশ করে তারা।
ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডি-র ক্ষেপণাস্ত্র বিশেষজ্ঞ মাইকেল ইলম্যান জানান, উত্তর কোরিয়া যে সব ছবি প্রকাশ করেছে, তা আগের ক্ষেপণাস্ত্র চেয়ে অনেক বড় এবং শক্তিশালী। তাঁর দাবি, প্রাথমিকভাবে হিসেব করে জানা যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের যে কোনো প্রান্তে এই অস্ত্র আঘাত হানতে পারে।
স্থানীয় সময় বুধবার ভোর রাতে হাওয়াজং-১৫ নামে দূরপাল্লার ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র উত্ক্ষেপণ করে উত্তর কোরিয়া। ১৩ হাজার কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্র ৪,৫০০ কিলোমিটার উচ্চতা থেকে দিয়ে জাপান সাগরে আঘাত হানে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button