আন্তর্জাতিক সংবাদশিরোনাম

এবার ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত

প্রাকৃতিক দুর্যোগ পিছু ছাড়ছে না ইন্দোনেশিয়ার। এবার দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ সুলাওয়েসিতে মাউন্ট সপুটান আগ্নেয়গিরি ছাই বায়ুমণ্ডলের ৪ কিলোমিটার উঁচুতে ছড়িয়ে পড়েছে।
বুধবার (৩ অক্টোবর) জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা’র মুখপাত্র সুতোপো পুরউ নুগ্রোহো এ তথ্য জানান।
তিনি জানান, আগ্নেয়গিরির ছাই অগ্ন্যুৎপাতস্থল থেকে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে ছড়িয়ে পড়েছে। অগ্নুৎপাতস্থল থেকে ৪ কিলোমিটার এলাকা বিপদজনক বলে ঘোষণা দেয়া হয়েছে। এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় এলাকার ক্ষেত্রে এই এলাকা ৬ দশমিক ৫ কিলোমিটার পর্যন্ত বাড়ানো হয়েছে।
উল্লেখ্য, শুক্রবারে ইন্দোনেশিয়ার সুলাওয়েসি প্রদেশে আঘাত হানে শক্তিশালী ভূমিকম্প ও সুনামির। যা রেশ এখনো কাটেনি। এ ঘটনায় এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ১৩৪৭ জনে দাঁড়িয়েছে। যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button