slider

এবার আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মমতাজকে শোকজ

সিংগাইর প্রতিনিধি : নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগে মানিকগঞ্জ-২ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে শোকজ করা হয়েছে।

শনিবার মানিকগঞ্জ-২ নির্বাচনি অনুসন্ধান কমিটির কর্মকর্তা ও যুগ্ম জেলা ও দায়রা জজ রেমিন সুলতানার সই করা এ সংক্রান্ত একটি চিঠি মমতাজকে পাঠানো হয়েছে।

সূত্র জানায়, প্রতীক বরাদ্দের ৩ সপ্তাহ আগ থেকেই এ সংসদীয় আসনে বিভিন্ন সময় সভা-সমাবেশ, মতবিনিময়সহ নৌকার পক্ষে নির্বাচনী প্রচারণা চালানোর জন্য এ শোকজ করা হয়।

চিঠিতে আগামী সোমবার দুপুর ১২টায় নির্বাচন কমিশনের (ইসি) গঠন করা নির্বাচনি অনুসন্ধান কমিটির কাছে সশরীরে উপস্থিত হয়ে অথবা মনোনীত প্রতিনিধির মাধ্যমে এ শোকজের জবাব দিতে বলা হয়েছে।

২০১৪ সাল থেকে শুরু করে তৃতীয় বারের মতো নৌকা প্রতীকে নির্বাচন করছেন মমতাজ বেগম।

উল্লেখ্য, সিংগাইর উপজেলার ১১টি ইউনিয়ন ১টি পৌরসভা, হরিরামপুর উপজেলার ১৩টি ইউনিয়ন ও মানিকগঞ্জ সদর উপজেলার ৩টি ইউনিয়ন নিয়ে গঠিত মানিকগঞ্জ-২ আসন।

ঘোষিত তফসিল অনুসারে ১ থেকে ৪ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই করা হয়, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ ২০২৪ সালের ৭ জানুয়ারি ।

এ ব্যাপারে কণ্ঠশিল্পী মমতাজ বেগমের সাথে মোবাইলফোনে যোগাযোগের চেষ্টা করলে তিনি মিটিংয়ে ব্যস্ত থাকায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button