উপমহাদেশশিরোনাম

এপ্রিলেই ভারতে বেকার ১২ কোটি ২০ লাখ

করোনাভাইরাসের সংক্রমণের রোধে দীর্ঘদিন ধরে লকডাউনে ভারত। তাতে দেশটিতে বেকারত্বের হার বাড়ছে লাফিয়ে। দেশটির একটি গবেষণা প্রতিষ্ঠানের জরিপ তুলে ধরে বিবিসি জানিয়েছে, শুধু এপ্রিল মাসেই ১৩৫ কোটি জনগণের দেশে কর্মহীন হয়েছেন ১২ কোটি ২০ লাখ মানুষ!
সেন্টার ফর মনিটরিং দ্য ইন্ডিয়ান ইকোনমি (সিএমআইই) জানিয়েছে, ভারতের বেকারত্বের হার এখন রেকর্ড ২৭.১ শতাংশে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রর তুলনায় দেশটিতে বেকারের সংখ্যা চারগুণ বেশি।
ভারত সরকার সাধারণত তাদের বেকারত্বের সংখ্যা নিয়ে কোনো তথ্য প্রকাশ করে না। এ ব্যাপারে সিএমআইই’র তথ্যই সব মহলে গ্রহণযোগ্য হিসেবে বিবেচনা করা হয়।
করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে ২৫ মার্চ থেকে লকডাউনে আছে ভারত। কিন্তু সংক্রমণ তেমন রোধ করা যাচ্ছে না। দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশটিতে এরই মধ্যে আক্রান্তের সংখ্যা ৫৩ হাজার ছাড়িয়েছে; মৃত্যু হয়েছে ১,৭৮৫ জন।
টানা লকডাউনে স্থবির হয়ে পড়েছে ভারতের অর্থনীতি। ব্যবসা-বাণিজ্যে ধস নেমেছে। কর্মহীন হয়েছেন লাখ লাখ মানুষ। এর মধ্যে এপ্রিলেই বেকারত্বের হার ২৩.৫ শতাংশ, যা মার্চ মাস থেকে অনেক বেশি। মার্চে বেকারত্বের হার ছিল ৮.৭ শতাংশ। লকডাউনই বেকারত্বের এই উল্লম্ফন।
লকডাউনে লেঅফে চলে গেছে অনেক ব্যবসা প্রতিষ্ঠান। বিশেষজ্ঞরা বলছেন, এর প্রভাবে অনেক ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা তাদের দোনানপাট একেবারে বন্ধ করে দিতে পারেন।
সিএমআইই পর্যবেক্ষণে জানিয়েছে, লকডাউন ভারতের সংগঠিত অর্থনীতিতে ভয়াবহ প্রভাব ফেলেছে। এপ্রিলে বেকার হওয়া ১২ কোটি ২০ লাখের মধ্যে ৯ কোটি ১৩ লাখ ক্ষুদ্র ব্যবসায়ী। বেতনভোগী কর্মচারী ১ কোটি ৭৮ লাখ, স্বনির্ভর ১ কোটি ৮২ লাখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button