এন৯৫ মাস্ক উদ্ভাবন করেছিলেন যিনি

>সমাজে মুখোশধারীদের নেতিবাচক হিসেবেই গণ্য করা হতো। বিধি বাম! কে জানত, করোনা নামক এক ভাইরাস গোটা দুনিয়ার মানুষের দৃষ্টিভঙ্গি বদলে দেবে! এখন মুখোশধারীরাই বরং সমাজে ইতিবাচক মানুষ হিসেবে গণ্য। কেউ মুখোশ বা মাস্ক না পরলে বলতে ইচ্ছে করে, এক শ হাত দূরে থাকুন!
বিশেষজ্ঞরা বলেন, করোনাভাইরাস থেকে সুরক্ষা পেতে মাস্কের বিকল্প নেই। তাই মাস্ক এখন চাল–ডালের মতোই নিত্যপণ্য। আর করোনাকালের শুরুতে এন৯৫ মাস্কটি তো রীতিমতো হলিউডি তারকার খ্যাতি পেয়ে গেছে। খ্যাতির সঙ্গে বিড়ম্বনার সম্পর্ক অত্যন্ত নিবিঢ়। কাজেই বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশের বাজারই নকল এন৯৫ মাস্কে সয়লাব হয়ে গিয়েছিল। এখনো পথেঘাটে নকল এন৯৫ মাস্ক বিক্রি হচ্ছে দেদার। সে যা হোক, মাস্ক পরলেই হলো। তবে এন৯৫ মাস্ক কিন্তু বেশ কেজো। বলা হয়, এই মাস্ক ৯৫ শতাংশ জীবাণু প্রতিহত করে। বিপদের বন্ধু এন৯৫ মাস্ক উদ্ভাবন করেছেন তাইওয়ানিজ–মার্কিন বিজ্ঞানী পিটার সাই।






