sliderজাতীয়শিরোনাম

এনবিআরের কর্মকর্তাদের জন্য নতুন নির্দেশনা জারি

জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নতুন নির্দেশনা জারি করা হয়েছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) মানবসম্পদ বিভাগ এ সংক্রান্ত একটি অফিস আদেশ দিয়েছে।

এতে বলা হয়, আয়কর বিভাগের অধীনস্থ যেকোনো অফিসে কর্মরত সকল কর্মকর্তা/কর্মচারীকে সকাল ৯টার আগে কর্মস্থলে উপস্থিত হয়ে নিজ নিজ কাজ করবেন। কোনো কর্মকর্তা একাধিক দায়িত্বে নিয়োজিত থাকেন তাহলে তিনি কোথায় আছেন তা অনুপস্থিত কার্যালয়ের দৃশ্যমান স্থানে কাগজে নোটিশ আকারে লিপিবদ্ধ করে রাখতে হবে।

এতে আরো বলা হয়, কর কমিশনার/মহাপরিচালকরা তাদের অধীনস্থ অফিসসমূহে কর্মরত সকল কর্মকর্তা/কর্মচারীর অফিসে উপস্থিতির বিষয়টি নথিভুক্ত করবেন এবং প্রয়োজনে বিধি মোতাবেক ব্যবস্থা নেবেন।

একই সাথে সার্কেল কর্মকর্তার অধীনস্থ অফিসসমূহে কর্মরত সকল কর্মকর্তা বা কর্মচারীর কর্মস্থলে উপস্থিতির বিষয়টি তদারক করবেন এবং প্রয়োজনে বিধি মোতাবেক ব্যবস্থা নেবেন।

কর্মস্থল ত্যাগ ও কর্মস্থলের বাইরে অবস্থানের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিধি অনুসরণ করতে হবে। সকল স্তরের ঊর্ধ্বতন অফিস অধস্তন অফিসের ক্ষেত্রে এর প্রয়োগ নিশ্চিত করবেন।

কোনো কর্মকর্তা ছুটিতে থাকলে বা মিটিং বা অন্য কোনো কারণে অফিসের বাহিরে থাকলে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি দৃশ্যমান স্থানে ঝুলিয়ে রাখবেন।

কর কমিশনাররা আইনানুগ বাধ্যবাধকতা ও জাতীয় রাজস্ব বোর্ডের লিখিত নির্দেশনা ব্যতীত অন্যান্য সকল ক্ষেত্রে উপ কর কমিশনার প্রণীত খসড়া কর আদেশ অনুমোদন দেয়া থেকে বিরত থাকবেন। তিনি নিয়মিতভাবে সার্কেল ও রেঞ্জ অফিস পরিদর্শন করবেন এবং সঠিকভাবে কাজ সম্পাদনের বিষয়ে নির্দেশনা দেবেন।

পরিদর্শী রেঞ্জ কর্মকর্তারা তার আওতায় থাকা সার্কেল অফিসগুলো প্রতি ১৫ দিন অন্তর পরিদর্শন করবেন এবং সার্কেল অফিসে নিম্নবর্ণিত রেজিস্টারসমূহ সংরক্ষণ এবং কাজের তদারকি করবেন।

ক. স্টক রেজিস্টার (সার্কেলের রেজিষ্টার্ড করদাতার সাথে সামঞ্জস্য থাকতে হবে)

খ. রিটার্ন রেজিস্টার

গ. মাসিক কর নির্ধারণ রেজিস্টার

ঘ. রেজিস্টার-৫ (আদায় রেজিস্টার)

ঙ.পুনঃউন্মোচন রেজিস্টার

চ. জরিমানা রেজিস্টার

ছ. আপিল/ট্রাইব্যুনাল রেজিস্টার

জ. গ্রহণ রেজিস্টার

ঝ. মুভমেন্ট রেজিস্টার

সূত্র : ইউএনবি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button