এনপিআই ইউনিভার্সিটিতে বিজয় দিবসে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক : এনপিআই ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এনপিআইইউবি) এ বিজয় দিবসের আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা এগারোটায় বিশ্ববিদ্যালয়ের বাস্তা বাজার, সিংগাইর ক্যাম্পাসে এ সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক আব্দুর রেজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের পরিচালক মহাদেব কুন্ডু উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মাহিদুল ইসলাম মাহির সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক এফএমএ pp0সালাম উপস্থিত ছিলেন। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে প্রভাষক মির্জা ফাহিম আহমেদ, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান মাহবুবুর রহমান, ফুড ইঞ্জিনারিং বিভাগের বিভাগীয় প্রধান সৌরভ বিশ্বাস, বিবিএ বিভাগের সহকারি অধ্যাপক তৌহিদুল ইসলাম বক্তব্য রাখেন।




