বিনোদন

এত কাছে এসেও!

 চোখের মায়াজালে বেঁধেছিলেন, ঝড় তুলেছিলেন বহু পুরুষের হৃদয়ে। ভারতের দক্ষিণী চলচ্চিত্রের অভিনেত্রী ও অন্তর্জাল তারকা প্রিয়া প্রকাশ ভ্যারিয়ারের চোখের আগুনে পতঙ্গের মতো ঝাঁপ দিয়েছিল পুরো ভারত। সেই প্রিয়া এবার অন্য কারণে ভাইরাল হলেন।

২০১৮ সালে মালয়ালাম চলচ্চিত্র ‘ওরু আদার লাভ’-এর ‘মানিক্য মালারায়া পুভি’ গানের টিজারে চোখ মেরে বিখ্যাত হয়েছিলেন প্রিয়া প্রকাশ। সেই দৃশ্য ছড়িয়ে পড়েছিল পুরো ভারতে। যদিও সেই ছবিটি বক্স অফিসে সাফল্য পায়নি। তবে তেলেগু ও হিন্দি ভাষার ছবিতে নিয়মিত প্রস্তাব পাচ্ছেন এ তরুণী। এবার ছবি ও ভিডিও শেয়ারের জনপ্রিয় মাধ্যম ইনস্টাগ্রামে প্রিয়ার নতুন ভিডিও ভক্তকুলে ঝড় তুলল।

নতুন ভিডিওটিতে দেখা যাচ্ছে, চিত্রগ্রাহক সিনু সিদ্ধার্থকে চুমু দেওয়ার জন্য প্রস্তুত প্রিয়া প্রকাশ। সেজন্য সিনুর ঠোঁটের কাছে নিজের ঠোঁটও নিচ্ছিলেন। যেই না দেবেন, অমনিই মুখ সরিয়ে হাতে থাকা বোতলের জল ঢকঢক গিলতে থাকেন সিনু! সঙ্গে সঙ্গে চোখমুখ কালো হয়ে যায় প্রিয়ার। বিশেষ এই ভিডিওটি অন্তর্জালে ঝড় তুলেছে।

ভিডিওটি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার দিয়েছেন প্রিয়া প্রকাশ। ভিডিওটি এ পর্যন্ত ১৫ লাখ ৪৮ হাজারের বেশিবার দেখা হয়েছে। তা ছাড়া ভক্তরা ইউটিউবেও ভিডিওটি প্রকাশ করেছেন।

দেখুন ভিডিওটি :

সিনু সিদ্ধার্থ ও প্রিয়া প্রকাশ ভ্যারিয়ার ‘ওরু আদার লাভ’-এ একসঙ্গে কাজ করেছিলেন। ছবিটি ভালো ব্যবসা করতে পারেনি। অভিনয়ের সমালোচনাও করেছিলেন চিত্রসমালোচকরা।

‘শ্রীদেবী বাংলো’ সিনেমা দিয়ে প্রিয়া বলিউডে পা রাখবেন শিগগিরই। কিন্তু টিজার বেরোনোর পর শুরু হয় তুমুল সমালোচনা। সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে ওঠে ঝড়। নেটিজেনরা বলেন, বাণিজ্যিক লাভের জন্যই ছবির শিরোনামে ব্যবহার করা হয়েছে প্রয়াত কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবীর নাম, ২০১৮ সালের ফেব্রুয়ারিতে বাথটাবে যাঁর ট্র্যাজিক মৃত্যু হয়েছিল। এই নাম ব্যবহারে শুধু নেটিজেনরাই চটেন এমন নয়, নির্মাতাকে আইনি নোটিশ পাঠান শ্রীদেবীর স্বামী বনি কাপুরও।

‘শ্রীদেবী বাংলো’ পরিচালনা করেছেন প্রশান্ত মামবুলি। প্রযোজনা করেছেন চন্দ্রশেখর এস কে। এতে অভিনয় করেছেন প্রিয়াংশু চ্যাটার্জি, অসীম আলি খান ও মুকেশ ঋষি। সূত্র : ইন্ডিয়া টুডে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button