অপরাধশিরোনাম

এতগুলো বাসে আগুন দেয়ার ঘটনায় পুলিশও হতবাক

রাজধানীর বিভিন্ন স্থানে ৯টি বাসে অগ্নিসংযোগের বিষয়ে কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান ও ডিএমপি’র অতিরিক্ত কমিশনার মো. মনিরুল ইসলাম বলেছেন, বেশ কয়েকটি জায়গায় হঠাৎ বাসে আগুন দেয়ার ঘটনার সঙ্গে ২০১৪-১৫ সালের ঘটনাগুলোর মিল রয়েছে। তবে কারা বাসে অগ্নিসংযোগ করছে তা নিয়ে তদন্ত করছে কাউন্টার টেরোরিজম ইউনিট। গতকাল দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন কার্যালয়ে শিশুদের চিত্রাঙ্কন, গান ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। এ সময় ক্র্যাব কার্যালয়ে একটি লাইব্রেরিও উদ্বোধন করেন তিনি।
মনিরুল ইসলাম বলেন, ছয় বছর আগের ওই সময়ে আগুন দেয়ার ঘটনাগুলোতে মানুষ যেমন আতঙ্কগ্রস্ত ছিল একইভাবে গত বৃহস্পতিবারও হঠাৎ বাসে আগুনের ঘটনায় নগরবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এটি হওয়ারই কথা। হঠাৎ একসঙ্গে এতগুলো বাসে আগুন দেয়ার ঘটনায় পুলিশও হতবাক হয়েছে।
কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান ও ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম বলেন, আগুন দেয়ার ঘটনায় একটি কল রেকর্ড পেয়েছে পুলিশ। কল রেকর্ডটি বিশ্লেষণ করে দেখা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button