জাতীয়শিরোনাম

এডিস মশার লার্ভা ধ্বংসে ৫০ হাজার পুলিশ কাজ করছে

ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার লার্ভা ধ্বংস করতে পুলিশের সব ইউনিট থেকে ৫০ হাজার সদস্য একযোগে কাজ করছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।
আজ শনিবার রাজারবাগ পুলিশ লাইনে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন অনুষ্ঠানে ডিএমপি কমিশনার এ কথা জানান।
ডিএমপি কমিশনার বলেন, ‘পুলিশ লাইন এলাকায় এডিস মশার লার্ভা পেয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। সব লার্ভা ধ্বংসে কাজ করতে ডিএমপির সব ইউনিট থেকে ৫০ হাজার পুলিশ সদস্যকে নির্দেশ দেওয়া হয়েছে।’
আজ শনিবার সকাল ৭টা থেকে সব জায়গায় এ কার্যক্রম শুরু হয়েছে জানিয়ে আছাদুজ্জামান মিয়া বলেন, ‘ডেঙ্গুর প্রকোপ শেষ না হওয়া পর্যন্ত আমাদের পরিচ্ছন্নতা অভিযান চলবে। তবে ঈদের আগেই যেন এটা নির্মূল করা যায় সে চেষ্টা করা হবে।’
নিজ নিজ স্থান থেকে এডিস মশা নিয়ন্ত্রণ করতে হবে জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, ‘শুধু সরকার বা স্বাস্থ্য বিভাগের একার পক্ষে মশা নিয়ন্ত্রণ সম্ভব নয়। এজন্য সবার সচেতন হতে হবে। নিজ নিজ আঙিনা পরিষ্কার করতে হবে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button