Uncategorized

এজিদের বংশধররা জঙ্গি হয়ে দেশে হত্যাযজ্ঞ চালাচ্ছে : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি এজিদের বংশধররা জামায়াতের রুপে জঙ্গি হয়ে দেশে হত্যাযজ্ঞ চালাচ্ছে । সারাদেশ এখন জঙ্গি দমনের যুদ্ধ চলছে। শেখ হাসিনা শক্ত হাতে বাংলাদেশের ওপর অসাম্প্রদায়িকতার ছাতা তুলে ধরেছেন। কিন্তু তার পরেও অতীতের রেশ ধরে ঐ এজিদের বংশধররা এখনো মানুষকে পুড়িয়ে মারছে ও মসজিদ-মন্দিরে হামলা করছে । আসুন, আমরা শেখ হাসিনার নেতৃৃত্বে এজিদের বংশমুক্ত একটি সোনার বাংলা গড়ি।
ররিবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইমাম বাড়িতে মহররমের তাৎপর্যমূল আলোচনা সভায় ও তাজিয়া মিছিলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলে তিনি।
এসময় গড়পাড়া ইমাম বাড়ির পীর শাহ্ মোখলেসুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন কুড়িগ্রাম -৪ আসনের এমপি রুহুল আমিন, মানিকগঞ্জ পৌরসভার মেয়র গাজী কামরুল হুদা সেলিম, জাসদ কেন্দীয় কমিটির সহ-সভাপতি ইকবাল হোসেন খান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার তোবারক হোসন খান লুডু, জাতীয় পার্টির (জেপি) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের সিদ্দিকী আবু, জেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক অ্যাডভোকেট বাদরুল ইসলাম খান বাবলু প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button