আন্তর্জাতিক সংবাদশিরোনাম

এক সংগঠন থেকেই ‘৪০০ মামলা খেয়েছেন’ ট্রাম্প!

২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পর আমেরিকান সিভিল লিবারটিস ইউনিয়ন (এসিএলইউ) তাদের ওয়েবসাইটে ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে লিখেছিল, ‘দেখা হবে আদালতে।’ মানবাধিকার রক্ষায় কাজ করা মার্কিন প্রতিষ্ঠানটি সেই কথা রেখেছে। ট্রাম্প এবং তার প্রশাসনকে এখন পর্যন্ত প্রায় ৪০০ বার আদালতে নিয়েছে সংগঠনটি!
প্রেসিডেন্ট হওয়ায় ট্রাম্প ব্যক্তিগতভাবে কোনো মামলাতেই লড়াই করেননি। কিন্তু গত কয়েক বছরে সত্যিকার অর্থে এসিএলইউর কারণে অনেক ভুগতে হয়েছে তাকে।
ট্রাম্পের নেয়া যেসব সিদ্ধান্তের বিরুদ্ধে এই সংগঠনটি মামলা করেছে তার কয়েকটিতে ট্রাম্পের যেমন কিছু হয়নি, কয়েকটিতে আবার গোটা পৃথিবী নড়ে গেছে।
এসিএলইউর অন্যতম বড় সাফল্য নাগরিকত্ব বিষয়ক সিদ্ধান্তে ট্রাম্পকে পিছু হটানো। প্রতিষ্ঠানটির মামলার কারণেই অনেক প্রবাসী তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন হননি। অনেক শিশু থাকতে পেরেছে তাদের মা-বাবার সঙ্গে।
সংবাদ সংস্থা এপি এসিএলইউ থেকে যে তথ্য পেয়েছে সেখানে বলা হয়েছে, মামলাগুলোর মধ্যে ১৭৪টি ছিল অভিবাসী অধিকার বিষয়ক।
অন্যগুলোর মধ্যে ভোটাধিকার থেকে শুরু করে বর্ণবৈষম্যের মতো স্পর্শকাতর ইস্যুও রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button