অপরাধ
এক লাখ ইয়াবাসহ স্যুটিং ইউনিটের ১০ জন আটক

কক্সবাজার শহরের কলাতলী থেকে ১ লাখ ৮ হাজার ইয়াবা সহ স্যুটিং করতে আসা ১০ জনকে আটক করেছে র্যাব। বুধবার বিকাল ৪টায় কক্সবাজার শহরের কলাতলী থেকে একটি মাইক্রোবাস সহ তাদের আটক করা হয়।
র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর রুহুল আমিন জানান, কক্সবাজারে মিউজিক ভিডিও স্যুটিং করতে আসা “সরকার প্রোডাকশন হাউস” এর ব্যানারে ইয়াবা পাঁচারের গোপন সংবাদ ছিল।
গোপন সংবাদে অভিযান চালিয়ে কলাতলী এলাকায় একটি মাইক্রোবাস তল্লাশী করা হয়। এসময় ১ লাখ ৮ হাজার ইয়াবা সহ রাজশাহী ভিত্তিক কুখ্যাত মাদক চক্রের প্রধান আসলাম সরকার (৪০), তার গাড়ী চালক মাসুদ রানা ও ৮ জন আর্টিস্ট সহ মোট ১০ জনকে আটক করা হয়।
এসময় মাইক্রোবাসটি জব্দ করা হয়। সন্ধ্যা ৬ টায় র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পে এক প্রেসব্রিফিং এর মাধ্যমে বিস্তারিত জানানো হবে।




