ফিচারশিরোনাম

এক রক্ত পরীক্ষাতেই শনাক্ত হবে ৫০ ধরনের ক্যানসার: গবেষণা

সামান্য এক রক্ত পরীক্ষাতেই ৫০টিরও বেশি ধরনের ক্যানসার সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। কোনো ধরনের উপসর্গ দেখা যাওয়ার আগেই ক্যানসার শনাক্ত করা যাবে বলে বিজ্ঞানীরা জানিয়েছেন।
ডানা ফারবার ক্যানসার ইনস্টিটিউট, হার্ভার্ড মেডিকেল স্কুল, ফ্রান্সিস ক্রিক ইনস্টিটিউট এবং ইউনিভার্সিটি কলেজ লন্ডনের গবেষকেরা এই গবেষণা চালিয়েছেন।
তারা ক্যানসার এবং অন্যান্য রোগে আক্রান্তদের কাছ থেকে ৪ হাজার নমুনা সংগ্রহ করেন। অন্ত্র, ফুসফুস, টিউমার, জরায়ুতে সহ ৫০টিরও বেশি ধরনের ক্যানসারের নমুনাও এর মধ্যে অন্তর্ভুক্ত ছিল
গবেষণায় দেখা গেছে, সংগৃহীত নমুনার মধ্যে ৯৬ শতাংশই যথার্থভাবে ক্যানসার শনাক্ত করতে সক্ষম হয়েছে।
স্বাস্থ্য বিষয়ক বিখ্যাত জার্নাল অ্যানালস অব অনকোলজিতে গবেষকেরা জানান, রোগীদের মধ্যে ট্রায়াল চলমান আছে। এ ছাড়া এ নিয়ে আরও বেশি পর্যবেক্ষণ চালানোর প্রয়োজন আছে।
বিবিসি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button