আন্তর্জাতিক সংবাদশিরোনাম

এক মাসে ২৪ ঘণ্টায় সর্বনিম্ন মৃত্যু দেখল স্পেন

ধীরে ধীরে করোনাভাইরাসের প্রকোপ কমে আসতে শুরু করেছে স্পেনে। রবিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কভিড-১৯ এ আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় দেশটিতে ২৮৮ জনের মৃত্যু হয়েছে।
এতে একদিনের হিসেবে গত ২০ মার্চের পর করোনাভাইরাস আক্রান্তে সবচেয়ে কম মৃত্যু দেখল স্পেন। শনিবার দেশটিতে মৃতের সংখ্যা ছিল ৩৭৮ জন। তালিকায় তৃতীয়স্থানে থাকা স্পেনের মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২৩,১৯০ জন।
করোনাভাইরাসের প্রাদুর্ভাব কিছুটা নিয়ন্ত্রণে আসায় ১৪ মার্চ থেকে চলমান লকডাউন শিথিল করতে যাচ্ছে স্পেন সরকার। আগামী রবিবার থেকে শিশুদের নিয়ে সীমিত সময়ের জন্য বাইরে ঘোরাফেরার অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সবশেষ তথ্য, বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা ২৯ লাখ ছাড়িয়েছে। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২ লাখ ৩ হাজার। আক্রান্ত ও মৃতে উভয় তালিকায় একক দেশ হিসেবে শীর্ষে আছে যুক্তরাষ্ট্র।
আক্রান্তে যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে স্পেন। ২ লাখ ২৩ হাজার ছাড়িয়েছে। আক্রান্তে তাদের পরেই রয়েছে ইতালি, ১ লাখ ৯৫ হাজার। কিন্তু মৃত্যুতে দ্বিতীয়স্থানে আছে স্পেনের এই প্রতিবেশী, ২৬ হাজার ৩০০।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button