বিনোদন

‘এক পুরুষের সঙ্গে জীবন কাটানো কোনো নিয়ম হতে পারে না’

বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে। নানা সময়ে সমালোচনার শিকার হন তিনি। এবার তিনি এক পুরুষের সঙ্গে জীবন কাটানো কোনো নিয়ম হতে পারে না বলে মন্তব্য করে আবারো সংবাদের শিরোনাম হলেন।
তিনি বলেন, এক পুরুষের সঙ্গে জীবন কাটানো কোনো নিয়ম হতে পারে না। এটা কারো পছন্দ বিশেষ হতে পারে। এতেই মেলে জীবনে ভাল থাকার রসদ। এমন না হলে তো জীবনের মজা হারিয়ে যাবে। নিজেকে এই আকর্ষণগুলো থেকে দূরে রাখা মানে নিজেকে শাস্তি দেওয়া।
সমালোচকরা বলছেন, তার এক পুরুষ পছন্দ নয় কারণ তিনি নিজে বহু পুরুষের সঙ্গে জীবন কাটাতে ইচ্ছুক। প্রতিদিনই তার অনেক রকম পুরুষের সঙ্গে দেখা হয়। এক একজনের প্রতি তার এক একরকম অনুভূতি তৈরি হয়। এসব কারণে তিনি বহু পুরুষের সঙ্গে বন্ধুত্ব করতে চান।
নেটফ্লিক্সে দেওয়া সাক্ষাৎকারে রাধিকা বলেন, আমি বিবাহিত। বিদেশী সঙ্গীতশিল্পী বেনেডিক্ট টেলর আমার স্বামী। বেনেডিক্টের মতো স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার।
বর্তমানে রাধিকা তুষার কাপুরের সঙ্গে প্রেম করছেন, এমন গুঞ্জন শোনা যাচ্ছে। তবে সেটা যে সত্যি নয়, জানিয়ে দিয়েছেন রাধিকা। সূত্র: টাইমস অব ইন্ডিয়ান

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button