আন্তর্জাতিক সংবাদশিরোনাম

এক দিনের প্রধানমন্ত্রী ১৬ বছরের কিশোরী আভা

ফিনল্যান্ডে এক দিনের জন্য প্রধানমন্ত্রীর ক্ষমতা দেয়া হয়েছিল ১৬ বছরের এক কিশোরীকে। বুধবার ‘সরকার প্রধান’ হিসেবে তাকে ব্যস্ত সময়ই কাটাতে হয়েছে।
শিশু অধিকার সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল গ্লোবাল-এর ‘গার্লস টেকওভার’ প্রচারণার অংশ হিসেবে কিশোরী আভা মুর্তো পেয়েছিলেন এই দায়িত্ব। প্রধানমন্ত্রী সানা মারিনের জন্য বুধবার তাই অনেকটা ‘নির্ভারই’ কেটেছে।
আভা মুর্তো ফিনল্যান্ডের দক্ষিণাঞ্চলের ভাস্কির বাসিন্দা। এক দিনের প্রধানমন্ত্রী হয়ে আইনমন্ত্রীর সাথে বৈঠকের পর গণমাধ্যমকে তিনি জানান, দিনটি তার জন্য খুবই রোমাঞ্চকর ছিল। আইন বিষয়ে নতুন অনেক কিছু তিনি শিখেছেন।
শিক্ষার্থী আভা জলবায়ু ও মানবাধিকার বিষয়গুলো নিয়ে আগে থেকেই সক্রিয় ছিলেন। বুধবার বিকেলে সংসদ সদস্য এবং উন্নয়ন ও বাণিজ্যবিষয়ক মন্ত্রীর সাথেও তিনি বৈঠক করেছেন।
নীতিনির্ধারকদের উদ্দেশ্যে তিনি কী বার্তা দিয়েছেন? এ সম্পর্কে গণমাধ্যমকে আভা বলেন, ‘মেয়েরা কতটা গুরুত্বপূর্ণ তা আরো ভালো করে বোঝা দরকার এবং প্রযুক্তিতে মেয়েরা ছেলেদের চেয়ে কোনো অংশে কম নয়। আমি মনে করি, নতুন উদ্ভাবন এবং ভবিষ্যতে নিয়ে বড়দেরকে তরুণরা অনেক কিছু শেখাতে পারে।’
ভবিষ্যতে পুরো সময়ের জন্য প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে আগ্রহী কিনা এমন প্রশ্নের জবাবে তার উত্তর ছিল, ‘যদিও এই সিদ্ধান্ত আমার ওপর নির্ভর করে না, তবে সম্ভবত আমি করব।’
মেয়েদের বিরুদ্ধে অনলাইন নীপিড়নের সমস্যা, তাদের ডিজিটাল দক্ষতা বৃদ্ধি এবং প্রযুক্তি জগতে লিঙ্গ সমতা নিয়ে কাজ করে ‘গার্লস টেকওভার’। আন্তর্জাতিকভাবে লিঙ্গ সমতার দিক থেকে ফিনল্যান্ড অনেক এগিয়ে। তবে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর উচ্চপদে এখনো নারীদের প্রতিনিধিত্ব অনেক কম। প্রযুক্তিবিষয়ক পড়াশোনায়ও ফিনল্যান্ডের মেয়েদের অংশগ্রহণ ওইসিডির অন্য দেশগুলোর চেয়ে কম।
এই বিষয়ে সচেতনতা গড়ে তোলার অংশ হিসেবেই আভা মুর্তোর হাতে এক দিনের দায়িত্ব হস্তান্তর করেন ফিনল্যান্ডের ৩৪ বছর বয়সী প্রধানমন্ত্রী সানা মেরিন। তবে একেবারে কাজহীন সময় কাটাননি গত ডিসেম্বরে ক্ষমতা গ্রহণ করা বিশ্বের কনিষ্ঠতম সরকার প্রধান। সকালে তিনি বাজেট সংক্রান্ত একটি বৈঠকে অংশ নেন।
সূত্র : ডয়চে ভেলে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button