একুশে পদক প্রাপ্ত,কুড়িগ্রামের কৃতি ব্যক্তিত্ব এস,এম,আব্রাহাম লিংকন কে জেলা ছাত্রলীগের সম্মাননা প্রদান

আশিকু রহমান লিমন, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রাম জেলা নাগরিক কমিটি কর্তৃক আয়োজিত কুড়িগ্রামের কৃতি ব্যাক্তিত্ব কুড়িগ্রাম জেলা পি,পি,ও কুড়িগ্রাম আইন মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগের অন্যতম সহ-সভাপতি “জনাব এস,এম,আব্রাহাম লিংকনকে একুশে পদক প্রাপ্ত হওয়ায় নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (০৫ মার্চ) কুড়িগ্রাম শেখ রাসেল অডিটোরিয়ামে উক্ত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ ছাত্রলীগ কুড়িগ্রাম জেলা শাখার সংগ্রামী সভাপতি মোঃ রাজু আহমেদ ও বিপ্লবী সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন নয়ন এর নেতৃত্বে জনাব এস,এম,আব্রাহাম লিংকনকে একুশে পদক প্রাপ্ত হওয়ায় সম্মাননা স্মারক প্রদান করা করেন।
এবং কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের প্রায় পাঁচ শতাধিক নেতা কর্মী উপস্থিত ছিলেন, আরও অনেক সংগঠনের প্রধান উপস্থিত ছিলেন এবং সম্মাননা স্মারক প্রদান।




