সোমবার সকালে স্কটল্যান্ডের গ্রিনক এলাকায় জড়ো হয় একদল শিশু। সবার গায়ে স্কুলের পোশাক, কাধে স্কুল ব্যাগ, হাতে পানি কিংবা খাবারের পাত্র। সব মিলে ৩০টি শিশু ছিল সেখানে, যারা মূলত ১৫ জোড়া জমজ। এসেছে ১৫টি পরিবার থেকে। সোমবার এক সাথে স্কুলে যাওয়া শুরু করেছে এই শিশুরা। এদের সবার বয়স পাঁচ বছরের আশপাশে। স্থানীয় তিনটি প্রাইমারি স্কুলে ভর্তি হয়েছে তারা। একইদিনে এত সংখ্যক জমজের স্কুল শুরু করার ঘটনা বিশ্বে বিরল।







