বিনোদন

একসাথে দুই ছবি নিয়ে আশাবাদী কৌশানী

কলকাতার বাংলা সিনেমার জনপ্রিয় নায়িকা কৌশানী মুখার্জি। এবারের পুজোয় তার অভিনীত দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। এর মধ্যে ‘হইচই আনলিমিটেড’-এ প্রথমবারের মতো সুপারস্টার দেবের বিপরীতে অভিনয় করেছেন তিনি।
অন্যদিকে ‘গার্লফ্রেন্ড’ সিনেমায় তার বিপরীতে রয়েছেন প্রেমিক বনি। এই দুই শিল্পী দীর্ঘদিন ধরেই প্রেম করছেন। তবে সম্প্রতি গণমাধ্যমে প্রেমের বিষয়টি স্বীকার করেছেন তারা।
‘গার্লফ্রেন্ড’-এ কৌশানী মুখার্জির চরিত্র কেমন জানতে চাইলে তিনি জানান, সিনেমার চরিত্রের সঙ্গে বাস্তবের আমার কোনও মিল নেই। এই ছবিটায় আমার ডায়লগ কম, এক্সপ্রেশন বেশি। ডাল-লাইফ মেয়েটার। ফ্যামিলি ডিফারেন্স, স্ট্যাটাস এসব পেরিয়ে কি করে প্রেম হয় সেই জার্নিটা দেখানো হয়েছে। আদৌ হ্যাপি এন্ডিং হয় কিনা জানতে হলে গার্লফ্রেন্ডে দেখতে হবে।

ছবি দুটি নিয়ে বেশ আশাবাদী কৌশানী। এ নিয়ে কৌশানী বলেন, আমি এবারের পূজোর দুটি ছবি নিয়ে বেশ উচ্ছ্বসিত। আশা করছি আমাদের দর্শকরা দুটি ছবি দেখেই বেশ আনন্দ পাবে।
শোনা যায় কৌশানীর আগে বেশ কয়েকজনের সঙ্গেই প্রেম করেছেন বনি। তাহলে বনি এই নায়িকার কত নম্বর বয়ফ্রেন্ড? জবাবে কৌশানী মুখার্জি জানান, ও আমার সেকেন্ড বয়ফ্রেন্ড। ছোট থেকে বহু ছেলে অ্যাটেনশন দিয়েছে। প্রপোজ করেছে। কিন্তু বয়ফ্রেন্ড কথাটা একজনের জন্যই ইউজ করবো। যার সঙ্গে রেস্ট অফ দ্য লাইফ কাটাবো বলে প্ল্যান করেছিলাম। তার জন্য বনি দু’নম্বর।
দেবের সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি ভারতীয় গণমাধ্যমে জানান, দেবের ইউএসপি হলো তিনি লাইভলি মানুষ। আমরা উজবেকিস্তানে শুটিং করেছি। আন্তর্জাতিক বাজারে ওই জায়গাটা এখনও দেখানো হয়নি। এর ফলে সেখানকার মানুষ শুটিং ফ্রেন্ডলি নয়। শুটিংয়ের কনসেপ্ট কি, তারা জানে না। তাদের শুটিং বোঝানো, এখান থেকে ৬৫ জনের টিম গিয়েছিল। সেটার একটা চাপ। সব মিলে দেব দারুণভাবে সবটা সামলে নিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button