slider

একসপ্তাহ ধরে সুগন্ধার ডুবো চরে আটকা বরগুনাগামী লঞ্চ

ঝালকাঠি প্রতিনিধি : ঢাকা থেকে ছেড়ে আসা বরগুনাগামী লঞ্চ এমভি অথৈ-২ এক সপ্তাহ ধরে আটকে আছে ঝালকাঠির জেলার নলছিটি উপজেলার মগড় এলাকায় সুগন্ধা নদীর ডুবো চরে।

গত রোববার (৮জানুয়ারী) ঢাকা থেকে বরগুনাগামী নিয়মিত লঞ্চ পূবালী-১ যান্ত্রিক ত্রæটি কারণে তাদের নির্ধারিত যাত্রা বাতিল করলে তার পরিবর্তে ঢাকা থেকে বরগুনার উদ্দেশ্যে সদরখাট থেকে ছেড়ে এসেছিল এমভি অথৈ-২ লঞ্চটি। নতুন রুটে চলার অভিজ্ঞতা না থাকায় দুই শতাধিক যাত্রীসহ শেষ রাতে ঘনকুয়াশায় ডুবে চরে আটকে যায় লঞ্চটি ।
লঞ্চের সুপারভাইজার সাইদুল ইসলাম জানান, আমাদের কর্তৃপক্ষ লঞ্চটি উদ্ধারের চেষ্টা করছে তবে পানি কম থাকায় সম্ভব হচেছ না। তাই সামনে পূর্ণ জোয়ারের জন্য অপেক্ষা করতে হবে। বর্তমানে আমাদের এখানে ৩০জন স্টাফ রয়েছে। আমরা স্থানীয় বাজার থেকে আমাদের নিজেদের জন্য খাবার সংগ্রহ করছি এবং লঞ্চ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে নিয়মিত যোগাযোগ চালিয়ে যাচ্ছি।
স্থানীয় বাসিন্দা ও মৎস্যজীবি মাসুদ আহমেদ জানান, নদীর এই দিকটায় বর্তমানে অসংখ্য ডুবো চর রয়েছে যারা এই রুটে যারা অনিয়মিত বা নতুন, তাদের জন্য এই মৌসুমে নদীতে চলাচল খুবই ঝুকিপূর্ণ হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button