বিনোদন

একসঙ্গে বহু প্রেমে বিশ্বাস বলিউড নায়িকার

সাহসী নারী হিসেবেই বলিউডে সুপরিচিত। চলচ্চিত্রেও দেখিয়েছেন অভিনয়দক্ষতা আর ব্যতিক্রমী চরিত্রে সাহসী ভূমিকা। ‘পার্চেড’ খ্যাত রাধিকা আপ্তে বললেন, নানা মাত্রায় একই সময়ে বহু প্রেমে অগাধ বিশ্বাস তাঁর।
ইন্ডিয়া টিভির অনলাইন সংস্করণ প্রতিবেদনে জানিয়েছে, সম্প্রতি নেহা ধুপিয়ার জনপ্রিয় আলাপ অনুষ্ঠান ‘বিএফএফস উইথ ভোগ’-এর তৃতীয় মৌসুমের একটি পর্বে অতিথি হয়েছিলেন রাধিকা আপ্তে, যেটি প্রচারিত হয়েছে কালারস ইনফিনিটি চ্যানেলে। সেখানেই ওই মন্তব্য করেন রাধিকা।
সেটে ‘প্রলোভন’ প্রসঙ্গে নেহা ধুপিয়ার এক প্রশ্নের জবাবে রাধিকা আপ্তে বলেন, ‘অবশ্যই তুমি প্রলোভিত হবে। প্রলোভন ছাড়া তুমি অভিনেতা হতে পারতে না।’
‘জীবনে অনেক মানুষের সঙ্গে দেখা হয়, দারুণ সব মানুষ রয়েছে এবং তুমি প্রলোভনে পড়বেই। কখনো সেটা শারীরিক আকর্ষণ, কখনো শুধুই প্রশংসা এবং সেটাও খুব গুরুত্বপূর্ণ হতে পারে; আমার মনে হয় সেটাও সুন্দর। কেন তুমি জীবনের এই দিকগুলো প্রকাশ করবে না?,’ উল্টো প্রশ্ন রাখেন রাধিকা আপ্তে।

বয়সের সঙ্গে সঙ্গে কীভাবে মানুষের দৃষ্টিভঙ্গি পাল্টায়, সে সম্পর্কেও দার্শনিক মন্তব্য করেন রাধিকা। বলেন, “আমি অনেকের সঙ্গে প্রেমে পড়ায় বিশ্বাস করি। ভিন্ন ভিন্ন মাত্রায়, বিভিন্ন উপায়ে আমিও অসংখ্য মানুষের প্রেমে পড়ি। যদি একসঙ্গে নাচ ও অভিনয় ভালোবাসতে পারি, তবে কেন তোমাকে ভালোবাসতে পারব না এবং অন্যভাবে তোমায় ভালোবাসতে পারব না? তাই আমি কখনো নিজেকে এই বলে শাস্তি দেই না, ‘ওহ মাই গড, হচ্ছেটা কী।’”
একবিবাহ সম্পর্কে ‘অন্ধধুন’ তারকা রাধিকা আপ্তে বলেন, ‘এক বিয়ে বা একজনের সঙ্গে থাকাটা প্রতিদিনকার পছন্দের মতো। এটা বাধ্যতামূলক হতে পারে না। প্রতিদিন আমাকে ওই পছন্দটা করতে হবে, ঘুম থেকেই উঠেই বলতে হবে, এই সেই লোক যাঁর সঙ্গে আমি থাকতে চাই।’
রাধিকা বলেন, বেনেডিক্ট টেইলরের মতো স্বামী পেয়ে তিনি সত্যিই সৌভাগ্যবান।
একসময় গুঞ্জন ছিল, তুষার কাপুরের সঙ্গে প্রেম ছিল রাধিকা আপ্তের। তবে ওই শোতে তিনি সেই গুঞ্জন উড়িয়ে দিয়ে বলেন, ওই খবর সত্য নয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button