বিনোদন

একটি ডিম ভেঙে দিল কাইলির রেকর্ড!

বিশ্বখ্যাত মার্কিন টিভি ব্যক্তিত্ব, মডেল, অভিনেত্রী, উদ্যোক্তা ও অন্তর্জাল তারকা কাইলি জেনার। বিনোদন দুনিয়ার খোঁজখবর রাখেন যাঁরা, কে না চেনেন তাঁকে। এত দিন ধরে মার্কিন এই সুন্দরীর একটি বিশ্বরেকর্ড ছিল। তবে সেই রেকর্ড ভেঙে গেল সম্প্রতি। আর কি না তাঁর এই রেকর্ডটি ভেঙে দিয়েছে একটি ডিম!
অদ্ভুত শোনালেও সত্য, একটি ডিমই ভেঙে দিয়েছে কাইলি জেনারের বিশ্বরেকর্ড!
খুলে বলা যাক পুরোটা। সামাজিক যোগাযোগের মাধ্যম ইনস্টাগ্রামে একটি ছবিতে সবচেয়ে বেশি লাইক পাওয়ার রেকর্ড ছিল কাইলি জেনারের। একটি ছবিতে ১৮ মিলিয়ন লাইক পেয়ে বিশ্বরেকর্ড গড়েছিলেন তিনি। তবে সম্প্রতি ইনস্টাগ্রামে ‘ওয়ার্ল্ড রেকর্ড এগ’ নামের অ্যাকাউন্ট থেকে একটি ডিমের ছবি পোস্ট করা হয়। আর এ ছবিতে লাইকের সংখ্যা ১৮ মিলিয়ন টপকে গেছে।
সামান্য একটি ডিমের ছবি শেয়ার করে ওই অ্যাকাউন্ট ব্যবহারকারী কাইলি জেনারের রেকর্ড ভেঙে দিয়েছেন!
এ খবর পৌঁছে গেছে কাইলির কানেও। ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে এ কথা জানান দিয়েছেন কাইলি। পোস্টটির ক্যাপশনে কাইলি লিখেছেন, ‘নাও সেই ছোট ডিম’।
কাইলি জেনারের যে ছবিটি ১৮ মিলিয়ন লাইক অতিক্রম করেছিল, সেটি ছিল তাঁর কন্যা স্টর্মি ওয়েবস্টারের ছবি।
যা হোক, নেটিজেনরা বলছেন, কাইলি জেনারকে এভাবে বিপর্যস্ত করল একটি ডিম—সম্ভবত সবচেয়ে অদ্ভুত অথচ মজার খবর দিয়ে শুরু হলো ২০১৯! সূত্র : বলিউড লাইফ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button