বিনোদন

একটিই ইচ্ছে রাখির!

রাখি সায়ন্ত এমন একজন অভিনেত্রী, যিনি চলেন তাঁর মনমর্জিতে এবং সেসব নিয়ে সমাজ কী বলল তার পরোয়া করেন না। প্রায়ই বিতর্কিত মত প্রকাশ করে খবরের শিরোনাম হন তিনি। ‘বিতর্ক রানি’ হিসেবেই খ্যাতি তাঁর। এবার একটি ইচ্ছে প্রকাশ করে খবরের শিরোনাম হলেন রাখি।
কী ইচ্ছে রাখির? রাখি বললেন, উপমহাদেশের বিখ্যাত ভজনশিল্পী ও সালমান খান সঞ্চালিত টিভি রিয়েলিটি শো বিগ বসের এবারের প্রতিযোগী অনুপ জলোটার সঙ্গে স্নান করতে চান তিনি!
এই বক্তব্যের পর অনেকেই বলছেন, এই কথা বলা কি শোভা পায় রাখির! সম্প্রতি অপরশক্তি খুরানা সঞ্চালিত ‘বিগ বাজ’ শোর সেটে উপস্থিত হন ‘হর্ন ওকে প্লিজ’ ছবির আইটেম কন্যা রাখি সায়ন্ত। এই শো বিগ বসের একটি বিশেষ অংশ। এই শোর একটি পর্বে দেখা যাবে সাবেক বিগ বস প্রতিযোগী রাখি সায়ন্তকে।
বিনোদন সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার বরাত দিয়ে বলিউড বাবল জানিয়েছে, অপরশক্তি খুরানা রাখিকে জিজ্ঞেস করেন, বিগ বসে তাঁর প্রিয় প্রতিযোগী কারা? আরো জিজ্ঞেস করেন, প্রতিযোগীরা যদি কিছু দান করতে চান, তবে কী দান করতে পারেন তাঁরা?
রাখি সায়ন্ত রাখি সায়ন্তই! তাঁর সাফ জবাব, জ্যাসলিন মাথারুকে বলবেন তিনি যেন অনুপ জলোটাকে দান করে দেন! কেন প্রেমিক অনুপকে দান করবেন জ্যাসলিন? রাখির ইচ্ছে, ভজন-সম্রাটের সঙ্গে তিনি স্নান করতে চান!
বর্ষীয়ান ভজনশিল্পী অনুপ জলোটা এবার বিগ বসের ঘরে প্রবেশ করেন ‘জোড়ি’ জ্যাসলিন মাথারুকে নিয়ে। তিনিও সংগীতশিল্পী। বিগ বসের ঘরে ঢোকার পরই জ্যাসলিন ঘোষণা দেন, সাড়ে তিন বছর ধরে অনুপের সঙ্গে তাঁর প্রেম চলছে। এ খবর প্রকাশের সঙ্গে সঙ্গে চারদিকে হইচই পড়ে যায়। ৬৫ বছরের অনুপ জলোটা ও ২৮ বছরের জ্যাসলিন মাথারুর প্রেম নিয়ে চলতে থাকে আলোচনা-সমালোচনা। দুজনের বয়সের ব্যবধান ৩৭ বছর। মডেল-শিল্পী জ্যাসলিনের খোলামেলা পোশাকের ছবিও ভাইরাল হয় অন্তর্জালে।
সাড়ে তিন বছরের গোপন প্রেম প্রকাশের পর ফের খবর বেরোয়, গত বছর অনুপ জলোটার সন্তান গর্ভে ধারণ করেছিলেন জ্যাসলিন মাথারু। পরে তিনি গর্ভপাত করান। জ্যাসলিনের বাবা কেশর মাথারু বলেন, তিনি কখনো তাঁদের প্রেম মেনে নেবেন না। পরে অবশ্য জ্যাসলিনকে ‘কন্যাসম’ বলেছেন অনুপ!
বলিউড সুপারস্টার সালমান খান সঞ্চালিত বিগ বসের এবারের মৌসুম তেমন দর্শকপ্রিয়তা পায়নি। যাহোক, রাখির এই ইচ্ছে নিয়ে কী প্রতিক্রিয়া জানান ভজন-সম্রাট, তার অপেক্ষায় ভক্তরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button