একজন জীবন্ত কিংবদন্তী আদর্শ কৃত্তিমান অধ্যক্ষ আবদুল মজিদ

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতাঃ কুমিল্লা জেলার হোমনা উপজেলার একজন আদর্শ কৃত্তি মান জীবন্ত কিংবদন্তী আলহাজ্ব অধ্যক্ষ আবদুল মজিদ। যার পরিচিত নানান ভাবে, খেটে খাওয়া মানুষের আপনজন অধ্যক্ষ আব্দুল মজিদ, অধ্যাপক আব্দুল মজিদ, মজিদ স্যার, স্যার, মজিদ ভাই, মজিদ আংকেল নামে পরিচিত মানুষ হলো সাদা মনের অনন্য মানুষ। তাঁর পিতা:মৃতঃ আলহাজ্ব তোতা মিয়া, মাতা আলহাজ্ব ফিরোজা বেগম, জন্ম তারিখ: ৮ অক্টোবর, ১৯৫০ স্থায়ী ঠিকানা: গ্রাম: জয়নগর, পোস্ট: ঘনিয়াচর, উপজেলা: হোমনা, জেলা: কুমিল্লা। বর্তমান ঠিকানা : ৬/১, সেগুনবাগিচা, ঢাকা। শিক্ষাগত যোগ্যতা: বি এস সি (অনার্স) এম এস সি (গণিত), ঢাকা বিশ্ববিদ্যালয়। শিক্ষাক্ষেত্রে অনন্য অবদান: প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ: অধ্যাপক আবদুল মজিদ কলেজ, রামচন্দ্রপুর, মুরাদনগর, কুমিল্লা। প্রতিষ্ঠাতা: রেহানা মজিদ মহিলা কলেজ, হোমনা, কুমিল্লা।প্রতিষ্ঠাতা: অধ্যক্ষ আবদুল মজিদ মডেল স্কুল এন্ড কলেজ, হোমনা, কুমিল্লা। প্রাক্তনপেশা: কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রী কলেজে গণিত বিষয়ে অধ্যাপনা করেছেন দীর্ঘদিন। ব্যবসায়িকপরিচিতি : স্বত্বাধিকারী- পপি লাইব্রেরীরাজনৈতিক ও সামাজিক কার্যক্রম: ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত হোমনা উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতির দ্বায়িত্ব পালন। -২০০১ থেকে ২০০৪ পর্যন্ত হোমনা উপজেলা আওয়ামীলীগের আহবায়ক। -২০০৪ থেকে বর্তমান সময় পর্যন্ত হোমনা উপজেলা আওয়ামীলীগের নির্বাচিত বিপ্লবী সভাপতি ।২০০৬ সালের জাতীয় নির্বাচনে কুমিল্লা-১ (হোমনা-মেঘনা) আসনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন প্রাপ্তি। কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের কারণে নির্বাচন স্থগিত হয়ে যায়। ২০০৮ সালের জাতীয় নির্বাচনে কুমিল্লা-১ (হোমনা-তিতাস) আসনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়নপ্রাপ্ত হয়ে নির্বাচনে অংশগ্রহণ। ২০১৪ সালের জাতীয় নির্বাচনেও বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন প্রাপ্তি। উপদেষ্টা, বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ, কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সাবেক নির্বাচিত সভাপতি। বৃহত্তর কুমিল্লা জেলা বহুমুখী সমিতির নির্বাচিত সভাপতি। বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত। অধ্যক্ষ আব্দুল মজিদ মহোদয় এর সহধর্মিণী মিসেস রেহানা বেগম বর্তমান হোমনা উপজেলা পরিষদ চেয়ারম্যান। অত্র এলাকার বাতিঘর, শিক্ষার প্রবাদ পুরুষ অধ্যক্ষ আব্দুল মজিদ মহোদয় এর সুস্থ ও দীর্ঘ জীবন কামনা করে সর্বদা দোয়া করেন দলীয় নেতাকর্মী ও ভক্ত শুভাকাঙ্খীরা।




